শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

যে ভালবাসার প্রত্যাশায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৪-০৩-২৩ ইং।

*************************************

হে প্রেম, তুমিতো জানো, তুমিতো বলো,

তুমি নহে কো কোন ধনী গরীবের ব্যবধান !

তুমি চির সাম্যের, তুমি চির মুক্তির !

তুমি এক অবিচল সংগ্রাম, তুমি এক হৃদয়ের বাঁধন।

এক শুভ পূর্ণিমা ! এক স্বপ্নের বাসর---

তবু কেন এত দৈন্যদশা, এত অভাব ?

কেন এত বিরহের ঘনঘটা, এত অশ্রুজল !!

কেন হৃদয়ে এত খড়কুটা জ্বলে ?

যে ভালবাসার প্রত্যাশায় এতকাল বসে আছি

তার ঠিকানা কোথায় ?

নাকি নশ্বর দম্ভ অহামিকায় ঢেকেগেছে প্রাণ ?

এ কষ্ট বুঝাবো কারে ?

তবু বেঁচে আছি- বেঁচে থাকতে হয় -----

--------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...