কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৩-২৩ ইং।
*************************************
এ মৌনতা ! বড় নিষ্ঠুর ! বড় উত্তাপ !
ফাঁসির মঞ্চের মতো এক ভয়ানক মূহূর্ত্ !
জবীনটা যায় যায়—
এখানে প্রেম-ভালবাসা, দয়া –মায়া- মূল্যহীন।
এখানের জল্লাদের ইচ্ছাই
মৃত্যুর পরোয়ানা-
হয়তো লাশ হব ! হয়তো লিখে যাব নাম
জীবনের রক্ত দিয়ে- অন্তিম ইচ্ছে দিয়ে
হয়তো কেউ শুনবে না ! হয়তো কেউ বুঝবে না
কি লিখেছিলাম ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে !
অন্তর পর্দায় দেখে নিও
আমি ছিলাম, আমি আছি, আগের মতই
ঠিক তোমার পাশে----
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।