কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৩-২৩ ইং।
*************************************
সেদিন যদি এত সুন্দর করে না হাসতে,
অপলক না তাকাতে, আর পৃথিবী যদি
সোনালী হয়ে একটু-করো রোদ্দুর না দিত
প্রেমের ফুলগুলো হয়তো ফুটতো না !
আর আমিও অবুঝের মতো
এক-হৃদয়ের প্রবল
তৃষ্ণায়
একাকী ছুটে চলেছি দিগন্তের পর দিগন্ত
পথ ঘাটে প্রান্তরে----
আর তুমিও চলে গেলে অধরা
এক অন্ধকার স্যাঁতসেঁতে ভিজে ঘরে রেখে
জানি, এখানে অহমিকার উত্তাপ আর আলো
তবুও এ রোদ্দুর তৃষ্ণায়
চাতক পাখিক মত চেয়ে আছি,শুধু চেয়ে আছি—
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।