শনিবার, মার্চ ০৪, ২০২৩

তুমি মানবিক বলেই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৪-০৩-২৩ ইং।

*******************************

এখনো মানবতা কিছু আছে নদীস্রোতানীরে,

এখনো ফুলগুলো ফোটে দুই তীরে তীরে।

 

দিবস নিশীথে তারি গান গাহি

কেহ নাহি তারি সম হৃদয়গ্রাহী।

মানুষ পেরেছে ‍যা কিছু - সবই কোরবান ।

নিজ কর্মে  চির মহিয়ান - চির গরিয়ান।

 

তুমি মানবিক বলেই থেমে গেছে অশ্রুজল,

মুখে ফুটেছে আনন্দ হাসি এই ধরা তল।

তুমি বসন্তের পরশসম ঋতু রাজ !

হে পাঞ্জেরী, তুমি শশী , তুমি উদয় তাজ!

 

তুমি মানবিক বলেই থেমে গেছে অশ্রুজল,

ফুলে ফুলে ভরে গেছে অগ্নি চুল্লির দাবানল।

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...