সচেতনামূলক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সচেতনামূলক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

শুভ্রতার আলো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

আঁধার পৃথিবীর গগণে তুমি এক জ্বলন্ত ধুমকেতু,
ভেঙেছ তিমির, গড়েছ আলোর সেতু!
হে রাওনাট গ্রামের কৃতিসন্তান, প্রবীণ অগ্নিপুরুষ
নম্র, ভদ্র, মার্জিত, জনদরদী প্রাণ
তুমি আমাদের আপোষহীন মোঃ সোলাইমান মোল্লা!

লড়াই লড়াই লড়াই চাই, সোলাইমান ভাইয়ের বিকল্প নাই!
দুর্গাপুরের মাটি ও মানুষ, রুখবে এবার স্বৈরাচারী ফানুস!

শৈশব থেকেই শিক্ষার মশাল জ্বেলেছ তুমি বুকে,
স্কুলের সভাপতি হয়ে লড়াই করেছ অন্ধকারের মুখে!
তুমি সমাজ সংস্কারক, রুখেছ সব জড়তা,
ছোট-বড় সবার প্রিয়, অটল তোমার সততা।
তুমি দূরদর্শী সংগঠক,
অন্যায়ের বুকে হানছ আঘাত, তুমি মহানির্ভীক এক পথক!
তুমি মুক্তিযুদ্ধের রক্তিম চেতনায় বলীয়ান এক সেনানী,
লাল-সবুজের ধারক-বাহক, প্রকম্পিত যার বাণী!

দুর্নীতির আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও!
সোলাইমান ভাইয়ের রক্তে, আপোষের ঠাঁই নাই!

তুমি দেশদ্রোহী-স্বৈরাচারের বুকে মহাতঙ্ক,
মাদক-মাফিয়ার টুঁটি চেপে ধরো, তুমি নিষ্কলঙ্ক!
বিপ্লবী মঞ্চে দাঁড়িয়ে তাই হুঙ্কার দিয়ে বলি
তুমি নও কোনো কাপুরুষ চাঁদাবাজ,
তুমি নও কোনো লোভী দখলবাজ,
দুর্নীতিবাজদের তখত কাঁপাও, ভেঙে দাও কালো হাত!
তুমি সাম্যের রণভেরী, তুমি ঐক্যের বজ্রপাত!
হিংসা ও দ্বেষের মুখে ছুড়েছ চরম ধিক্কার,
উদার প্রাণের বিপ্লবে তুমি এনেছ নতুন জোয়ার!
তুমি জাতীয়তাবাদী শক্তির ইস্পাত-কঠিন ভিত,
দুর্গাপুরের আকাশে-বাতাসে তুমি দ্রোহের রণসংগীত!

তুমি রাওনাট মোল্লাবাড়ীর পবিত্র শুভ্রতা,
আমাবস্যার গাঢ় তিমিরে অবিনাশী বীরতা!
কবির মহাকাব্য তুমি, কবিতার অবাধ্য চরণ,
শত শিশুর চোখের স্বপ্নে তুমি এক নতুন জাগরণ!

তুমি দুর্গাপুর জনতার অপ্রতিরোধ্য, দুর্ধর্ষ অভিভাবক,
অন্যায়ের বিরুদ্ধে তুমি একাই জ্বলন্ত পাবক!
তাই শোষিত-বঞ্চিত জনতা আজ তোমাকেই চায়
সত্য ও ন্যায়ের রক্তপতাকা উড়িয়ে,
ইউনিয়ন পরিষদের সিংহাসনে তোমায় বসাতে,
দুর্গাপুরের ভাগ্য বদলাতে জনতার বিজয়ী কাফেলায়!

মঞ্চ কাঁপে, রাজপথ কাঁপে, সোলাইমান ভাইয়ের পদছাপে!
বিপ্লব দীর্ঘজীবী হোক! সত্যের জয় নিশ্চিত হোক!

 

জেগে ওঠো হে শুভ্রতার আলো, রুখে দাঁড়াও এবার,
চূর্ণ করো শোষকের দুর্গ, ভাঙো আঁধারের দ্বার!

-------------------------------------------------------------------

রবিবার, সেপ্টেম্বর ০৬, ২০২৬

মেধার ফুল ঝরে যে আজ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

নেশার চোখে কাটছে রে রাত, ডুবছে সোনার দেশ,
মাদকের এই করাল গ্রাসে সব হতেছে শেষ!
জেগে ওঠো রে তরুণের দল, ভাঙো রে এই ভুল,
মাদকের এই বিষাক্ত হাত করতে হবে নির্মূল!

কত ঘরে আজ জ্বলছে চিতা, কত মায়ের কান্না,
নেশার ঘোরে হারিয়ে গেল ঘরের তরুণ-কন্যা।
যাদের হাতে গড়ার কথা সুন্দর এক ভোর,
তারা কেন আজ বেছে নিলো অন্ধকারের ঘোর?

তারা কেন আজ বেছে নিলো অন্ধকারের ঘোর?


ভাইয়ের পকেট কাটছে ভাই, বোন হারায় তার হাসিরে,
একটু বিষের টাকার জন্য কলিজা বেচতে রাজি রে!


নেশার চোখে কাটছে রে রাত, ডুবছে সোনার দেশ,
মাদকের এই করাল গ্রাসে সব হতেছে শেষ!

সমাজ ভেঙে চুরমার আজ, বাড়ছে অপরাধ,
নেশার টাকা জোগাতে ভাই ভাঙছে রে সব বাঁধ।
রাষ্ট্রের এই মেরুদণ্ড ভাঙছে পলে পলে,
মেধার ফুল ঝরে যে আজ মাদকেরই ছলে!

কারা ধ্বংস করে রাষ্ট্র? কারা ছড়ায় এই বিষ?
যুবসমাজকে বাঁচাতে আজ বিপ্লবের হুঙ্কার দিস!
জেগে ওঠো! রুখে দাঁড়াও!

জেগে ওঠো রে তরুণের দল, ভাঙো রে এই ভুল,
মাদকের এই বিষাক্ত হাত করতে হবে নির্মূল!
মাদকের এই বিষাক্ত হাত করতে হবে নির্মূল!

-------------------------------------------------------

 

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...