শ্রদ্ধাঞ্জলি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শ্রদ্ধাঞ্জলি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬

শ্রদ্ধাঞ্জলি হে পাপা টাইগার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************
রক্ত-তিলক ললাটে তাঁহার, বাজিল রুদ্র-বিষাণ,
সুনামগঞ্জের বজ্র-গর্ভে জাগিল ব্যাঘ্র-প্রাণ!
খান বাহাদুর মফিজুর-সুত, জোবেদা-গর্ভজাত,
হানাদার-বুকে হানিল যে বীর আচমকা পদাঘাত!
যার হুঙ্কারে প্রলয় কাঁপিল, কাঁপিল পাক-সেনা,
মুক্তিসেনার সর্বাধিনায়ক—কারও তো নয় অজানা!


রণাঙ্গনে গর্জে ওঠে—ঐ যে ‘পাপা টাইগার’,
বাঙালির ত্রাতা, দুর্জয় সিংহ, চূর্ণিল শৃঙ্খলদ্বার!
বঙ্গবন্ধুর বজ্র-শপথ, দ্রোহের সেনাপতি,
মহান্ আতাউল গণি ওসমানী, প্রদীপ্ত কাল-জ্যোতি!
দয়ামীর গ্রাম হতে ছুটে আসা অপরাজেয় সিপাহসালার,
একাত্তরের রক্ত-সমুদ্রে রুখল যে অত্যাচার!


রক্ত-তিলক ললাটে তাঁহার, বাজিল রুদ্র-বিষাণ,
সুনামগঞ্জের বজ্র-গর্ভে জাগিল ব্যাঘ্র-প্রাণ!
যার হুঙ্কারে প্রলয় কাঁপিল, কাঁপিল পাক-সেনا,
মুক্তিসেনার সর্বাধিনায়ক—কারও তো নয় অজানা!


বজ্র-কণ্ঠে ডাক দিল বীর, "ভেঙে ফেল্ জিন্দানখানা!"
রক্তের ঋণ শোধ হবে আজ, মানি না কোনো মানা।
দূরদর্শিতা ও সাহসে তাঁহার বিজয়ের পথ আঁকা,
বিনম্র শ্রদ্ধায় অবিনাশী স্মৃতি হৃদয়ে রবে ঢাকা!
পাপা টাইগার, অমর সিংহ, জন্মদিনের ক্ষণে—
সালাম তোমায় বঙ্গবীর, তুমি আছো বাঙালির রণ-মনে!


রক্ত-তিলক ললাটে তাঁহার, বাজিল রুদ্র-বিষাণ,
সুনামগঞ্জের বজ্র-গর্ভে জাগিল ব্যাঘ্র-প্রাণ!
সালাম তোমায় বঙ্গবীর, তুমি আছো বাঙালির রণ-মনে!

 

-------------------------------------------------------------------------

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...