মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শ্রদ্ধাঞ্জলি হে পাপা টাইগার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************
রক্ত-তিলক ললাটে তাঁহার, বাজিল রুদ্র-বিষাণ,
সুনামগঞ্জের বজ্র-গর্ভে জাগিল ব্যাঘ্র-প্রাণ!
খান বাহাদুর মফিজুর-সুত, জোবেদা-গর্ভজাত,
হানাদার-বুকে হানিল যে বীর আচমকা পদাঘাত!
যার হুঙ্কারে প্রলয় কাঁপিল, কাঁপিল পাক-সেনা,
মুক্তিসেনার সর্বাধিনায়ককারও তো নয় অজানা!

রণাঙ্গনে গর্জে ওঠে যেপাপা টাইগার’,
বাঙালির ত্রাতা, দুর্জয় সিংহ, চূর্ণিল শৃঙ্খলদ্বার!
বঙ্গবন্ধুর বজ্র-শপথ, দ্রোহের সেনাপতি,
মহান্ আতাউল গণি ওসমানী, প্রদীপ্ত কাল-জ্যোতি!
দয়ামীর গ্রাম হতে ছুটে আসা অপরাজেয় সিপাহসালার,
একাত্তরের রক্ত-সমুদ্রে রুখল যে অত্যাচার!

রক্ত-তিলক ললাটে তাঁহার, বাজিল রুদ্র-বিষাণ,
সুনামগঞ্জের বজ্র-গর্ভে জাগিল ব্যাঘ্র-প্রাণ!
যার হুঙ্কারে প্রলয় কাঁপিল, কাঁপিল পাক-সেনا,
মুক্তিসেনার সর্বাধিনায়ককারও তো নয় অজানা!

বজ্র-কণ্ঠে ডাক দিল বীর, "ভেঙে ফেল্ জিন্দানখানা!"
রক্তের ঋণ শোধ হবে আজ, মানি না কোনো মানা।
দূরদর্শিতা সাহসে তাঁহার বিজয়ের পথ আঁকা,
বিনম্র শ্রদ্ধায় অবিনাশী স্মৃতি হৃদয়ে রবে ঢাকা!
পাপা টাইগার, অমর সিংহ, জন্মদিনের ক্ষণে
সালাম তোমায় বঙ্গবীর, তুমি আছো বাঙালির রণ-মনে!

রক্ত-তিলক ললাটে তাঁহার, বাজিল রুদ্র-বিষাণ,
সুনামগঞ্জের বজ্র-গর্ভে জাগিল ব্যাঘ্র-প্রাণ!
সালাম তোমায় বঙ্গবীর, তুমি আছো বাঙালির রণ-মনে!

-------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন