মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬

ফজর নামাজে এসো হে মুমিন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************


ফজর নামাজে এসো হে মুমিন, কেটেছে আঁধার রাত,
ঐ পুড়ল রে পাপের কাল-নিশুতি, এল রে নূরের প্রভাত।
ফজর নামাজে এসো হে মুমিন...।


মসজিদ পানে ডাকছে মুয়াজ্জিন, ‘আস-সালাতু খাইরুম মিনান নাওম’,
ভুলিয়া আরাম আলসেমি ঘুমাও, এ কেমন তব কওম?
জাগো রে মুসাফির, খোল রে আঁখি,
হেরো মহিমায় ডাকে বন-পাখি,
জলসায় বসিয়া জিকির করে, তাসবিহ লয়ে হাত।
ফজর নামাজে এসো হে মুমিন...।


দিল-রোশন করতে আজিকে করো গো অজু-ওজু,
মাবুদের দরবারে সঁপিতে জীবন, হও রে সাজুদ-রুজু।
বেহেশতের খুশবু বাতাসে ওড়ে,
রহমত ঝরে রে প্রতি ঘরে ঘরে,
খুদার আরশ হতে নেমে আসে ফেরেশতার সওগাত।
ফজর নামাজে এসো হে মুমিন...।


গুনাহের বোঝা ফেলিয়া দিয়া, ধরো আল্লার কালাম,
নবীজির সুন্নাত কায়েম করিয়া, জানাও দরুদ-সালাম।
ফজর নামাযের ওই উজালায়,
মন যেন খোদারই প্রেম খুঁজে পায়,
জীবন-মরণ সঁপে দিয়ে চলো, ধন্য করি এ হায়াত।


ফজর নামাজে এসো হে মুমিন, কেটেছে আঁধার রাত,
ঐ পুড়ল রে পাপের কাল-নিশুতি, এল রে নূরের প্রভাত।

ফজর নামাজে এসো হে মুমিন!

---------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...