কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
আমরা আগুন নই ধ্বংসের,
আমরা নূর-ই-আনোয়ার!
অন্যায়ের আঁধার পুড়িয়ে জ্বালি
হকের সে মিনার!
বাতেলের জুলুমাত
নাশিতে মোরা
আফতাব-ই-ইনসাফ!
মজলুমের দিলের ফরিয়াদে
খোদার রহম হবে সাফ!
হাতে নিয়ে শমশের-ই-ঈমান,
মুখে তৌহিদের বাণী—
টুটে দেবো জালিমের
তখত্-তাজ,
এনে হকের নিশানি!
আমরা আগুন নই ধ্বংসের,
আমরা নূর-ই-আনোয়ার!
অন্যায়ের আঁধার পুড়িয়ে জ্বালি
হকের সে মিনার!
তখত্-ই-তাউস কাঁপে
থরথর
বক্ষে
তৌহিদি
জোশ!
লা-শরীক আল্লাহর জিকিরে
বাতিল
হারায়
হোশ!
নই
মোরা
মওতের
খওফ-জাদা,
মোরা
উম্মতে
মোস্তফা—
জাহেলিয়াত খাক
করে
দিতে
এসেছি
মোরা
বারবার!
আমরা
সেই
চেরাগ-ই-হেদায়েত,
নেভাতে
পারবে
না
কেউ
আর!
খোদারই
নূরে
দীপ্ত
মোরা,
ভেঙেছি
আঁধার
কারাগার!
আমরা
আগুন
নই
ধ্বংসের,
আমরা
নূর-ই-আনোয়ার!
অন্যায়ের আঁধার
পুড়িয়ে জ্বালি
হকের
সে
মিনার!
নারায়ে
তাকবির—আল্লাহু আকবার!
নারায়ে
তাকবির—আল্লাহু আকবার!
----------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন