বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬

এ কেমন বিচার হে রাষ্ট্র নায়ক?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*******************************************

এ কেমন বিচার হে রাষ্ট্রনায়ক?
এ কেমন তব বিচার?
তুমি চব্বিশ লক্ষ জনতারে হাসালে,
আর সতের লক্ষ ছিয়াত্তর হাজার লোককে কাঁদালে!
জলে ভাসালে!
ঐ জলে ভাসালে!
আমরা কি নাগরিক নই এদেশের?
ভোট দিই না?
ট্যাক্স দিই না?
আমার কি কোনো অবদান নেই এ রাষ্ট্রে?
তবে কেন আমার ওপর এতো জুলুম, এতো অত্যাচার, এতো বৈষম্য?
বলো রাষ্ট্রনায়ক!


তুমি কর্মকর্তা-কর্মচারীর পে-স্কেল ঘোষণা করলে,
ওদের বেতন বাড়ল!
জীবন বাড়ল!
জীবিকা বাড়ল!
ওদের মুখে ফুটল হাসি!
আর আমাদের চোখে-মুখে বিষাদের ঘোর কালো মেঘ রাশি!
ঐ বিষাদের ঘোর কালো মেঘ রাশি!
ওরা যে বাজার থেকে বাজার করে,
আমরাও করি সেই বাজার!
ওরা যে দেশে বাস করে,
আমরাও বাস করি সেই দেশে!
আমার জন্য তো কোনো আলাদা জগৎ নেই,
একই তো জীবন ব্যবস্থা!
তাহলে বলো—
আমি কীভাবে জীবন যাপন করব?
আমার সংসার কীভাবে চলবে?


আমাদের তো আয় বাড়ে না,
বেতন বাড়ে না!
নুন আনতে পান্তা ফুরায়!
ঐ নুন আনতে পান্তা ফুরায়!
পে-স্কেলের কারণে যদি আজ দ্রব্যের ঊর্ধ্বগতি হয়—
তখন কে আমাকে দেখবে?
আমি খরচ কীভাবে মেটাবো?
বলো শোষক!
কোনো উত্তর কি আছে?
তোমার কাছে কোনো উত্তর কি আছে?


উত্তর যদি না থাকে তোমার—
তবে ভেঙে ফেলো এই বৈষম্যের তখত-তাউস, ভাঙো শাসন-কারা!
জাগো রে বঞ্চিত, জাগো রে অবহেলিত, জাগো চির-সর্বহারা!
আমরাই ট্যাক্স দিই, আমরাই নাগরিক, আমরাই এই দেশ—
তুড়ি মেরে ওড়াবো আজ শোষকের এই ছদ্মবেশ!
জবাব চাই রে রাষ্ট্রনায়ক, জবাব দিতেই হবে—
জনতার এই জঠরের জ্বালা মিটবে বলো কবে?
এ কেমন বিচার তব?
এ কেমন বিচার!
তুমি চব্বিশ লক্ষ জনতারে হাসালে,
আর সতের লক্ষ ছিয়াত্তর হাজার লোককে কাঁদালে!
ঐ সতের লক্ষ ছিয়াত্তর হাজার লোককে কাঁদালে, জলে ভাসালে!

-----------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...