কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
মরণ-জয়ী হে বীর
সেবক!
লহ
বিদায়ের গান,
ভুবন
হারায়ে
তোমারে
আজিকে
কাঁদে
নিখিলের প্রাণ!
‘কুল্লু
নাফসি
যাইকাতুল মাউত’—
অমোঘ
সে
বাণী
জানি,
তবু
হাহাকারে গুমরিয়া ওঠে
প্রলয়-শঙ্খধ্বনি!
তুমি
তো
মরোনি,
তুমি
চিরঞ্জীব মর্ত্যের পিঞ্জরে,
হে
হাসমত
উল্লাহ
বেপারী,
জাগো
স্মৃতির জহোরে!
রাওনাট
গাঁয়ের
নয়নমণি
গো,
ছিলে
সততার
ছবি,
বণিক
রূপেও
বিলালে
আমৃত্যু সেবার
আলোক-রবি!
দরিদ্র
আর
বঞ্চিত
জনে
জুড়ালে
অসীম
দানে,
মানবতার সে
পরম
মন্ত্র
বাজিয়াছে তব
প্রাণে!
পেশাজীবী কল্যাণ-পরিষদে তুমি ছিলে কোষাধ্যক্ষ,
তোমার
কর্মে
অমর
রহিবে,
মরণেরে
করি
লক্ষ্য!
ঝরা
বকুলের
মতন
তোমার
পুণ্য-বিভা ও ঘ্রাণ,
ধুলিতে
মিশেও
ছড়ায়ে
চলেছে
সুরভির
জয়গান!
উত্তম
সেই
পুণ্য-চরিত্র, স্নেহ-মমতার
ডোর,
স্বর্ণাক্ষরে লেখা
রবে
বুকে,
কাটবে
না
এই
ঘোর!
তিমির-রাত্রির শূন্যতা নামে কাপাসিয়া-গাজীপুরে,
তব
মহাপ্রয়াণ বাজিছে
রোদন
ভৈরবী-ভীম সুরে!
আল্লাহ
তোমারে
নিয়েছেন ডেকে,
রেখে
গেছ
আদর্শ,
ন্যায়
ও নীতির সৌরভে জাগে
ধরার
পুণ্যস্পর্শ!
শোকাতুর ধরা
ফরিয়াদ
করে
শাহেনশাহের দরবারে—
জান্নাতুল ফেরদৌসের মহিমা
নসীব
হোক
তোমারে!
হে
মৃত্যুঞ্জয়ী! ঘুমাও
শান্তে
আল্লাহর আরশ-ছায়,
তোমার শুন্যতায় কাঁদে
রাওনাট
বিদায়ের বেদনায়!
----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।