Showing posts with label প্রেরণার কবিতা. Show all posts
Showing posts with label প্রেরণার কবিতা. Show all posts

Thursday, August 13, 2026

জনতার হিতৈশী প্রাণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*************************************

হে রাওনাট পশ্চিম পাড়া মোল্লা বাড়ীর সোনালী সূর্য!
বাজাও জনতার মুক্তির তূর্য!
শৈশব হতে হেরি তোমায়,
তুমি ফুটেছিলে জনতার কাননে মহিমায়।
তুমি ছিলে জনতার ফুল!
হারালে দিশা, হলে না ব্যাকুল।
নীরবে-নিভৃতে দিলে সুবাস,
মুছালে দুঃখী মানুষের দীর্ঘশ্বাস।
কখনো স্কুলের সভাপতি হয়ে জ্বেলেছ আলোর শিখা,
কখনো বা রাজনীতির আঙিনায়
লেখেছ বিজয়ের জয়টিকা!

তুমি দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সভাপতি রূপে দীপ্ত,
স্বার্থের এই মায়াজাল হতে তোমার হৃদয় চিরমুক্ত!
হে দুর্গাপুরের গর্ব মোঃ সোলাইমান মোল্লা,
তোমার সততার কাছে হেরে যায় জগতের সব ছল-কলা।
তুমি কথা বলো কম,
তুমি শান্ত অনুপম!
হিংসা প্রতিহিংসার রাজনীতি হতে নিজেকে রেখেছ দূরে,
তাই তো তোমার নাম আজ গুঞ্জরিত হয় দুর্গাপুরের প্রতিটি সুরে।

জনতা বলে
তুমি নম্র, ভদ্র নেশামুক্ত এক প্রাণ,
কোলাহলমুক্ত জীবনে গেয়েছ শুধু মানুষের জয়গান।
পেরেছ যতটুকু, করেছ উপকার,
করোনি তো ক্ষতি কারোঅন্যায়কে দাওনি প্রশ্রয় আর।
যদিও তুমি প্রবীণ আজ, তবু তারুণ্যের দীপশিখা জ্বলে,
তুমি এগিয়ে চলেছ বীরের ছলে!

তুমি নও কোনো ঝরা বকুল,
তুমি ফুটন্ত এক চিরন্তন কূল!
অবহেলিত, লাঞ্ছিত বঞ্চিত জনতা তোমাকে সম্মুখে দেখতে চায়,
তোমারই ছায়ায়!
তোমাকে নেতা মেনেই তারা দুর্গাপুরের যৌক্তিক উন্নয়ন চায়,
যেন আলোর ছটা লাগে এই গাঁয়।
দুর্গাপুরের আনাচে-কাণাচে জনতাই ওড়ায় তোমার বিজয়ের পতাকা,
তোমারই সততার আঁচলে আজ মুক্তির পথটি যে আঁকা!

এসো হে সেবকের প্রাণ!
উজার করে দাও তোমার জান!
তুমি যদি হও জনতার প্রতিনিধি, জনতা তোমাকে সাধুবাদ জানাবে,
তোমারই জয়গানে মুখরিত এই আকাশ-বাতাস মাতাবে।
আরো বেশী করে জনতার কল্যাণে ঝাঁপিয়ে পড়ো হে বীর,
তুমিই তো এনে দেবে মুক্তির নতুন এক নীড়!
তুমি নও শুধু নেতা, তুমি রাওনাট পশ্চিম পাড়া মোল্লা বাড়ীর অহংকার,
তুমি দুর্গাপুরের শত মানুষের স্বপ্ন, তুমিই দূর করো তিমির অন্ধকার!
এগিয়ে চলো বীর দর্পে
কোনো ভয় নেই মনে,
প্রকৃতি সেজেছে আজ তোমারই আবাহনে!
কোনো ভয় নেই হে মোঃ সোলাইমান মোল্লা,
তুমি যে চির-অবিচল, আপসহীন বীরপুরুষ, বিজয়ের বীর-দুাল্লা!

----------------------------------------------------------------

Wednesday, August 12, 2026

তুমি হারতে পারো না হে অনুজ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**********************************************

হোঁচট খেয়েছ?
পথ কি ফুরালো?
ভাঙেনি তো মেরুদণ্ড!
একবার ফেল মানেই কি তবে জীবনটা লণ্ডভণ্ড?
শোনো রে ছাত্র,
শোনো রে ছাত্রী,
শোনো রে অনুজ ভাই—
পরীক্ষা শুধু জীবনের অংশ, জীবন তো এটা নাই!
জীবন তো এক সুবাসিত মালা,
পরীক্ষা তারই ফুল,
একটি পাপড়ি ঝরেছে বলে কি ছিঁড়বি মালার মূল?
মলিন হবে না মালার সুরভি,
ফুরাবে না আলো-হাওয়া,
আত্মহত্যার কৃষ্ণ গহ্বরে কেন তবে ধেয়ে যাওয়া?
ফেল করা মানে চূড়ান্ত নয়,
নয় এ পরাজয়!
সম্মুখে আছে অনন্ত পথ, জয়ের বিশ্বজয়!
একটু ধৈর্য,
একটু সংগ্রাম,
একটু বক্ষ বাঁধো,
সাফল্যের চাবিকাঠি তো লড়াই, ঘরে বসে কেন কাঁদো?
তুমি তো পারো না হারতে অনুজ,
ভাঙতে পারো না বুক,
এই ফেল শুধু তোমার একার? ঢাকো কেন তবে মুখ?
এর দায়ভার এই রাষ্ট্রের,
রাষ্ট্রীয় ব্যবস্থার,
স্কুলের নোংরা ব্যবস্থাপনা আর বাণিজ্যিক ব্যবসার!
এর দায়ভার শিক্ষকের ওই অন্ধ বেতের ঘায়ে,
সমাজ ও অন্ধ পিতা-মাতার ওই শিকল-পরা পায়ে!
সবার ব্যর্থতা পিঠে নিয়ে কেন একা হবি তুই শেষ?
তোর মরণে যে মরবে বন্ধু, স্বপ্নের এই দেশ!
সকলকে আজ জবাব দিতে হবে,
দিতে হবে কৈফিয়ত!
তুই কেন একা সইবি রে বুকে নির্মম এই ক্ষত?
অদম্য ইচ্ছার মশাল জ্বালিয়ে এগিয়ে চলরে আগে,
আগামীর ভোর ফুটবেই দেখ তোরই পড়া অনুরাগে।
নতুন উদ্দীপনায় বসে পড় আজ,
টেবিল টানিয়া লও,
তোরই গৌরবে ফুল ফুটে যাবে, ভাঙা বুকে বল দাও!
তুই এ জাতির চোখের স্বপ্ন,
তুই এ জাতির আশা,
তুই হেরে গেলে মরে যাবে এই দেশেরই ভালোবাসা।
আমি তো চাই না অকালে ঝরুক একটিও তাজা প্রাণ,
আত্মহত্যার নির্মম কষাঘাতে থামুক বিজয়গান!
তোকে বাঁচতেই হবে সুন্দর এই পৃথিবীর আলো-বাতাসে,
লড়তে হবে রে বুক টান করে নিয়তির ক্রূর হাসে।
ধিক! ধিক! ধিক!
এই ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থাপনায়!
ধিক সংশ্লিষ্ট সকলকে, যারা মেতেছে ছকের ছায়!
জেগে ওঠো অনুজ, তুমিই বিপ্লবী, তুমিই তো শেষ কথা,
তোমার জয়েই চূর্ণ হবে এ সমাজের জড়তা!