মানবতার কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মানবতার কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

প্রাণকে হত্যা করো না

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

***************************************


প্রাণকে হত্যা করো না রে ভাই, খোদার আরশ কাঁপে গো তায়,
একটি প্রাণের খুন ঝরিলে, সারা জাহান খুন হয়ে যায়!
মানুষ এনেছিস মরণ-আঘাতে? কারে দেখাস এই বাহুবল?
রক্তে রাঙা এই ধরণীর ধূলায়, ঝরে যে খোদার চোখের জল!


পাক কোরআনে রব্বুল আলামীন দিয়েছেন এই কড়া ফরমান,
একটি মানুষ হত্যা করা—সারা মানবজাতি হত্যার সমান!
যেই জীবন তুই দিতে পারিসনে, তা কেড়ে নেওয়ার কী অধিকার?
মহা আমানত এই যে জীবন, ভাঙিসনে তার পবিত্র ঘর,
হন্তারক রে, হুঁশিয়ার হ! জাগবেন যখন সে বিচারক পর!


ওরে অবোধ পাষাণ, মানুষ তো নয় কেবলি মাটির পুতুল,
তাহার মাঝে বাস করে যে খোদাতালারই নূর-অনুকূল!
কেন জমিনে তুলিস হাহাকার, কেন হানাহানির এই উৎসব?
ভুলিসনে রে, কয়ামতের সেই কঠিন দিনে—
রক্ত মাখা হাত নিয়ে কী জওয়াব দিবি খোদার দরবারে?


ক্ষমা করো ওগো রহমান, জগত জুড়ে ঘুচাও এই রণ,
মানুষের বুকে জ্বালিয়ে দাও ভালোবাসারই পাক প্লাবন!
ইসলামেরই সাম্যের বাণীতে জুড়াক ধরা, জুড়াক এ কায়,
রক্তের এই হোলি খেলা ছেড়ে মানুষ যেন মানুষে মেশায়,
মানুষের মাঝে জেগে উঠুক আজ খোদার রহম ও করুণা-ধারা!

-----------------------------------------------------------------

মোরা বর্বর হয়ে গেছি হে অপ্রতিম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

মুক্তির কথা বলিছ মুখে ওরে ভন্ড ওরে জিন্দান
মোরা বর্বর জাতি হে অপ্রতিম কেড়েছি তোরই পরাণ
অধিকার আর এই স্বাধীনতা বড়ই যে বন্ডামী
করুণ চাহনী বুঝিনি তো তোর হে অপ্রতিম নামী


অধিকার ছিল এই ধরণীর বুকে বেঁচে রবার তোর
আজাদ জাতিরে কিছু দিয়ে যাওয়া আঁধার ফাড়িয়ার
ভোর
মায়ের অশ্রু মুছবার আর বাপের মুখের হাসি
পথহারা এই জাতিকে দেখাতো তোর জীবনের বাঁশি


আইফোন কেড়ে লালমাই বুকে করিল তোরে নিপাত
কতটা জালিম হলে পরে করা যায় এই আঘাত
মায়াবী চাহনী নিস্পাপ চলন আর তো পাবো না দেখতে
হৃদয়ের মাঝে আলোক বর্তিকা জ্বলবে শেষতে


কোথায় দেশের আইন ও শাসন নিরাপত্তা আজ
ব্যর্থ শাসন দেখে তো জাগে না কান্ডারীদের লাজ
তুমি কেমন প্রহরী ওহে রাষ্ট্রের কান্ডারী
কেন স্বাভাবিক মউত পেল না নিস্পাপ এই তরী


ধরমের কথা যারা বলে তারা মৌন কেন গো রয়
মানবতার বুলি আউড়েও খুনিরা কেমনে পায় জয়
জননীর বুক খালি করে কেন সন্তান হারা হলো
বুকফাটা এই কান্না দেশের আসমান করিল কালো


ছলনাময়ী এই সমাজের বুকে সত্যের আজ আকাল
লোভের আগুনে পুড়ে ছারখার মানুষের জিন্দেগী সকাল
একটি ফোনের মূল্যের কাছে জানের তো দাম নাই
এমন চরম অমানুষ সেজে আমরা বাঁচিয়া যাই


পাহাড়ের বুকে আর্তনাদ তোর শুনলো না কোনো জন
জল্লাদ বুকে কাঁপন ধরেনি দেখিয়া তোর রোদন
সভ্যতার এই মুখোশ পরিয়া ঘুরিছে যে শয়তান
আকাশ বাতাস কাঁপিয়ে তোলে যে মায়ের এই ফরিয়াদ


ইনসাফ আজ নীরবে নিভৃতে কাঁদে রে একাকী
প্রহসন নামে চলছে শাসন সবই যে ধোঁকা ও ফাঁকি
খুনের এই দাগ মুছবে না কভু এই বাংলার মাটি থেকে
বর্বরিয়তের এই ইতিহাস রবে মহাকালের বুকে লিখে


তোর মতো কত নিস্পাপ কুঁড়ি ঝরে যায় অকালে
জালিমের দল চেয়ে চেয়ে দেখে বসে তখতের ডালে
বিদ্রোহেরই এই আগুন ছড়াক প্রতিটি অবুঝ মনে
ন্যায়বিচার যেন ফিরে আসে এই দেশের কোণে কোণে


তুই মরিসনি অক্ষয় তুই সভ্যতারই আলো
প্রমাণ করেছিস জাতি হিসাবে আমরা কতটা কালো
মানব সভ্যতারে ঘৃণা দিয়ে গাই প্রতিবাদী গান
পরপারে তোর উত্তম ফল দিন খোদা রহমান

------------------------------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...