Showing posts with label রাওনাট যুব সমিতি. Show all posts
Showing posts with label রাওনাট যুব সমিতি. Show all posts

Sunday, March 1, 2020

রাওনাট যুব সমিতি

-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজ যুবকদের অদম্য্ স্পৃহে আগামীর স্বপ্ন আঁকা-
সূর্য্টা জেগে উঠেছে ভেদ করে যে আকাশ মেঘে ঢাকা।
কতক যুবকের দৃঢ় অঙিকার-
আমি দেখতে পেয়েছি রাওনাট যুব সমিতির দূয়ার।

ওরা বঞ্চিত অবহেলি দুঃখী মানুষের পাশে আলো জ্বলে
সদা জাগ্রত প্রহরীর মতো রাওনাট যুব সমিতির পাল তুলে
প্রতিটি বৃত্তিপ্রান্ত শিক্ষার্থীর ধারে ধারে
উৎসাহের বৃষ্টি যেন ছড়িয়ে দিল রংধনুর মণিহারে!

আজ বিশ্ব্ ওদের বন্ধনা করি
ওদের ধ্বনি বেজে উঠেছে মহত্ত্বের আলো ছাড়ি!
সহসা দেখিনা আমি এইসব ভুবনে
রাওনাট যুব সমিতি আজ উর্ধ্ব গগণে

মহত্ত্বের বিদ্যুৎছটা দেখি রাওনাট যুব সমিতির গভীরে
বীর দর্পে তোমরা এগিয়ে যাও দুর হতে দুরে দূরান্তরে ।
হে আগামীর মুক্ত বলাকা,
শত বাঁধা বিঘ্নে ছড়িয়ে দাও তোমাদের দীপ্ত পাখা ।
------------------------------২২-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।