সাম্যের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাম্যের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, আগস্ট ১৬, ২০২৬

নোংরা প্রতিযোগিতা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে বিষাক্ত শ্বাস,
ভেঙেছে বিশ্বাস।
হিংসা আর প্রতিহিংসার এই অন্তহীন খেলায়—
যোগ্য কে আর অযোগ্য কে,
তা ভাবার সময় কই আর এই ব্যস্ত অবহেলায়?
মেধার আলো আজ বড়ই ম্লান,
অযোগ্যের আস্ফালনে চারিপাশে শুধু—
কান্নার গান!


"
তারে টপকায়ে আমারে জিতিতেই হইবে",
ছুটছে মানুষ এই এক অন্ধ মারণ ব্যাধি লয়ে।
দিক্বিদিকে,
সীমানা ছাড়িয়ে!
নীতি হারিয়ে!
অন্যের বুকে পাড়া দিয়ে উপরে ওঠার পৈশাচিক সুড়সুড়ি,
মনুষ্যত্ব বেচে দিয়ে আজ—
পাপের উড়াচ্ছি ঘুড়ি।
অপমান আর অপদস্ত করাই এখন উর্ধ্বে ওঠার সিঁড়ি,
ক্ষমতার দম্ভে অন্ধ যত—
অদ্ভুতুড়ে গিরি!


কেউ যদি আজ মেলিতে চায় ডানা,
আপন মেধার জোরে,
নেমে আসে শত বাধা, শত মানা।
টেনে হিঁচড়ে নামাতে হইবে তারে নিচে,
ছোটলোকেরা আজ লেগেছে মেধার পিছে।
অন্যের পতনে উল্লাসে মাতে এই বর্তমান সমাজ,
মাথায় পরেছে তারা—
কলঙ্কের এক তাজ!


অর্থই আজ হয়েছে মাপকাঠি,
টাকা যার আছে, সে-ই মারছে লাঠি।
ভদ্র-জ্ঞানী ও গুণীজনদের নাইকো আদর, নাইকো কোনো সম্মান,
টাকা হলে অস্পৃশ্যও আজ—
সমাজের মহান ভগবান!
রথী-মহারথী সেজে তারা ক্ষমতাকে করেছে রক্ষাকবচ,
ভিন্নমতের গলা টিপে ধরিয়া—
চালায় পাশবিক হরিলুট!
দাঁড়াতে দেয় না তারে সমাজে,
কীর্তি তাহার ধুলিসাৎ করে নির্লজ্জ কাজে।
ধ্বংস করে জীবনের অর্জন,
মানুষ আজ শুধু হিংস্র এক গর্জন!


তবে কি আমরা এই নরকেই বাঁচবো চিরকাল?
ছিঁড়বো না এই জাল?
না!
ভাঙতে হইবে এই বন্ধ্যা সময়, রুখতে হইবে এই অবক্ষয়।
টাকার দম্ভ চূর্ণ করিয়া—
মেধাকে দিতে হবে আসল রাজ-আসন।
গুণীর কদরে ধন্য হোক—
আমাদের আগামীর সিংহাসন।

 ভিন্নমতেরে শত্রু না ভেবে, ভাবো জীবনেরই অংশ,
তবেই থামবে এই চিরকালীন ধ্বংস।
হিংসার এই নোংরা খেলাটা আজিকে দিতে হবে বাদ,
পরের সুখেতে সুখী হতে পারলে—
ঘুচিবে সকল বিষাদ।
মনুষ্যত্ব ফিরে এলে তবেই শান্ত হবে এই ভুবন,
নতুন সূর্যস্নানে ধুয়ে যাক—
আমাদের এই মলিন মন।

------------------------------------------------------------

শনিবার, আগস্ট ২৩, ২০২৫

ট্যাগের খেলা

 ট্যাগের খেলা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
স্বাধীন বাংলার যাত্রী পথিক, জাগরে বীর-বরণ,
উচ্চকণ্ঠে বল হে তোরা—‘সাম্যই মহীয়ান’।
চারিদিকে আজ ট্যাগের খেলা তোলে ঝড়-তুফান,
ভাঙে বন্ধন, ভাঙে প্রীতি—মাতৃকার উদ্যান।

দেশদ্রোহী মিলে মিশে খেলে বিভেদের খেলা,
দেখে সকলে, বলে না কেউ—এ যে যুদ্ধ ভেলা।
ভাটির স্রোতে ভাসে যে ভেলা, পাইব কি আর উজান?
ফ্যাসিবাদের ঘূর্ণিঝড়ে মরে জাতির প্রাণ।

দ্বন্দ্ব-বিবাদের নহে তো সময়, আয় তোরা আয়
কিসের ট্যাগ, কিসের বিভেদ স্বাধীন বাংলায়?
আমরা সকল একই মায়ের,চলো ঐক্য ধরে,
রক্তে পাওয়া সোনার-বাংলা গাও মধুর স্বরে।

ট্যাগের খেলা নিষ্ঠুর অধ্যায়, আত্মঘাতী কলি,
আজ নয়, কাল নিভে যাবে জাতির সম্প্রীতিগুলি।
ঐক্য-পথের যাত্রী পথিক, ভাঙো ট্যাগের জাল,
নইলে ধেয়ে আসবেই শত্রু স্বাধীন বাংলার তল।
------------------------------------------------

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আমিত্ব

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

এ যে অহমিকা দম্ভ আমিত্বে ভরা কত,

কেন গো তুমি এ প্রাণকে দুলিছ সতত।

 

আমিত্বের সুর যেন নাহি ডাকে আমায়,

এ ভাষা চাহি নাকো শিখিতে কভূ হায় ।

আমি যে চাই জীবন প্রদীপে নূরের তপন,

আমিত্ব থাকিলে হবে নাকো পূরণ-স্বপন।

 

খুলে দাও প্রভূ উদার প্রাণ এই নশ্বরে,

আমি যেন হই নতশির ওই অধিশ্বরে।

গাই যেন সাম্যের গান, মুক্তির চির বাণী,

আমি যেন না হই কভূ আমিত্বের ধরণী।

 

এসো হে বিশ্ব, এসো হে মানব সবাই,

এসো হে সরল প্রাণ আমিত্ব ভুলে যাই।

----------------------------------------

শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রক্তের বন্ধন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২০-০৪-২০২৪ ইং
*****************************
রক্তের বন্ধন কোথায় যেন হইতেছে উধাও,
এখন কি সেই অমৃতর পরশ খুঁজে পাও ?

খরস্রোতা উত্তাল নদীর জল রাশির মত
হিংসা বিদ্বেষে ভাঙ্গিছে নদীর কূল- সতত!
যত ঠকাইতে পারি সে দিকে চেয়ে থাকি,
জুলুমে লুটে নেই ন্যায্যতা আড়ালে রাখি।

রক্ত ধ্বংসে ফন্দি আটি রাঙা চোখে মুখে
শত্রুরে তুলে দেই উথরোল বাঁকে বাঁকে।
এখন আর নেই সেই বন্ধন ধরণী মাঝে
চারিদিকে গৃহযুদ্ধের দামামা হরদম বাজে!!

সম্পর্ক ছিন্ন করি ফুটিতেছে হিংসের ফুল,
অনিষ্ট ডেকে ডেকে বাঁধিতেছে মাথার চুল।
--------------------------------------------------

শুক্রবার, আগস্ট ০৪, ২০২৩

যে মানুষ ছিল বিশ্বের মুক্তি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৪-০৮-২৩ ইং।

**************************

একদা সোনালী দিন ছিল অন্তর পাড়ায়,

মানুষে মানুষে ছিল প্রেম ভালবাসাা ধরায়।

আজিকায় বিষাক্ত কাঁটা ছড়িয়ে ছিঁটিয়ে

ক্ষত বিক্ষত করেছে বিশ্ব হিংসের কবিতায়।

মানুষ আর গাই না গান অমৃতের সুরে সুরে

বুকে বিঁধায় হিংসের তরবারি চারিদিকে ঘুরে।

যে মানুষ ছিল মানবতার উপমা বিশ্ব জুড়ে

আজ সেখানে জলশুন্য বালুকণা যায় উড়ে।

দিবা- যামী চোরাবালি গ্রাস করে

একে একে হৃদয় যায় পুড়ে !

যে মানুষ ছিল ফুলপরি, পুস্পিত গোলাপ,

আজ প্রাণে প্রাণে যতসব অশূরের সংলাপ।

মানবতা চলেগেছে হৃদয় ছেড়ে,

দিগন্ত পেরিয়ে দূরে- বহুদূরে—

ভাসে সেই সোনালী অতীত, দুই চোখ জুড়ে

যে মানুষ ছিল বিশ্বের মুক্তি,

সেখানে চিতার অনল যাচ্ছে পুড়ে পুড়ে।

-------------------------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...