নীতির কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নীতির কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

পদবির ভণ্ড মেলা

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************
ডাক্তার নয় সে তবু ডাক্তারি নাম,
ইঞ্জিনিয়ার নয় তবু ইঞ্জিনিয়ার কাম!
উকিল নয় সে তবু উকিলের বেশ,
পদবির জোরে আজ বাড়ে তার রেশ।

ডিগ্রি নেই তবু তার ডক্টর খেতাব,
শিক্ষক নয় তবু সে প্রফেসর জবাব!
স্থপতি নয় তবু সে আর্কিটেক্ট নাম,
নামফলকের চাকচিক্য বাড়ায় তার দাম।

নার্স নয় সে তবু নার্সের পরিচয়,
ফার্মাসিস্ট নয় তবু সে তাই পরিচয়।
সিএ নয় তবু সে সিএ নাম ধরে,
যোগ্যতার কথা উঠলেই নীরব থাকে ঘরে।

ক্যাপ্টেন নয় তবু ক্যাপ্টেনের বেশ,
অফিসার নয় তবু অফিসারের রেশ।
পদ যত বড় হয় তত তার ঢং,
যোগ্যতা হার মানে পদবিরই রং।

কাজ দিয়ে বড় হও খেতাব দিয়ে নয়,
সত্য পথে চলো ভাই মিথ্যারই ক্ষয়।
যার যে যোগ্যতা সেই পরিচয় হোক,
কর্মের আলোয় তার জীবনের পথ লোক।

মিথ্যা পদবি দিয়ে সম্মান কি হয়?
কাগজ ছাড়া খেতাবে যোগ্যতা কি রয়?
সত্য যদি থাকে ভয় কিসের আর?
নিজের কর্মই হোক পরিচয়ের ভার।

ভণ্ড পদবির এই মিথ্যার বাজার,
সত্যের কণ্ঠে আজ উঠুক হুঙ্কার।
নাম নয়, পদ নয় কর্ম হোক জয়,
যোগ্যতার চেয়ে বড় কোনো খেতাব নয়!

---------------------------------------------------

 

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬

একি শুধু প্রেম নাকি মূর্খতা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************


একি শুধু প্রেম নাকি আবেগের এক অন্ধ ঝড়,
নীতি ভুলে আজ আপন মানুষ হচ্ছে কেন পর?
একি শুধু প্রেম নাকি মূর্খতা,
বিবেক হারিয়ে খোঁজে শয়তানেরই বশ্যতা!
একি শুধু প্রেম নাকি মূর্খতা?


মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক নিয়ম,
তবুও তো আছে কিছু সীমানা, কিছু তো সংযম!
যে প্রেম ধর্মকে অস্বীকার করে, নীতিকে করে পদদলিত,
সে তো প্রেম নয়, স্রেফ অসভ্যতা—পাপাচারে কলুষিত।
আজ কোন জাহেলী যুগে পা বাড়ালো তরুণ-তরুণী,
ভুলে গেল তারা চিরন্তন সত্যের কোনো বাণী!
একি শুধু প্রেম নাকি মূর্খতা?


শুধু কি মেয়েটি দায়ী? নাকি অপরাধী এই সমাজ?
পরিবার আর রাষ্ট্রের কাঁধেও কি নেই কোনো লাজ?
নৈতিক শিক্ষার আলোটুকু মোরা দিইনি তো তার হাতে,
তুলে দিয়েছি স্মার্টফোন আর অবাধ মেলামেশা রাতে!
ডিজিটাল এই অগ্রাসনে হারিয়েছে সে তার পথ,
ভেঙে চুরমার হলো আজ পিতা-মাতার স্বপ্ন-রথ।


ধর্মের বিধান না শিখিয়ে দিয়েছি অবাধ স্বাধীনতা,
তারই ফলে আজ ঘরে ঘরে ছড়ায় এমন নীরব বারতা।
যে প্রেম বিবেককে হারিয়ে দেয়, সে তো নয় কোনো প্রেম,
সে যে শয়তানের কুমন্ত্রণা, ভেঙে ফেলে সব ফ্রেম।
এখনো সময় আছে জাগো সমাজ, জাগো হে পরিবার,
নৈতিক শিক্ষায় বাঁচাও তরুণ প্রাণ, ঘুচাও অন্ধকার।

একি শুধু প্রেম নাকি মূর্খতা?
বিবেক হারিয়ে খোঁজে শয়তানেরই বশ্যতা!
একি শুধু প্রেম নাকি মূর্খতা?

·        --------------------------------------------------------------

 

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...