ঈদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩

অসীম হরষে মুসলিম উম্মাহ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৪-২৩ ইং।

********************************

মুসলিম উম্মাহ জেগেছে এই বিশ্বময় !

এল ওই এল ওই খুশীর ঈদ আনন্দময়।

কে ধনী কে গরীব নাহি তফাৎ এতখানি !

দুঃখী হেসেছে উজাড় করে প্রাণ এ ধরা তল,

মানবতার তরে নাহি ঝরে কোন অশ্রুজল।

ভুলে গেছে দুঃখ কষ্ট এই আনন্দ সুর,

এল ওই এল ওই খুশীর ঈদ বিপুল সুধাসুর ।

বিধাতার তরে নতশির গোলামের প্রাণ

অসীম হরষে মুসলিম উম্মাহ খুশীর বান।

-------------------------------------------

শনিবার, মার্চ ২৩, ২০১৯

ঈদের আনন্দক্ষণে




                          ----মোঃ আমিনুল এহছান মোল্লা,
ঈদের আনন্দক্ষণে বেজে উঠুক সাম্যের সুর
ভেঙ্গে যাক ভেদরেখা,ভেঙ্গে যাক বহুদুর ।
জেগে উঠুক প্রেমের তুফান উঁচুদের অন্তরে অন্তরে
পবিত্র স্পন্দনগুলো জয়ী হউক ধরণীর উধর্ব্ শিরে।
বৈষম্যেগুলো মুছে যাক,ঈদের আনন্দে আনন্দে
স্পর্শে স্পর্শে দুঃখীরা হেসে উঠুক সানন্দে,
অতি সানন্দে।
হৃদয়ের ভেদগুলো ভেঙ্গে যাক নব ছন্দ তানে।
ধরণীর মহা উৎসবে ,প্রেমের বন্ধনে বন্ধনে ।
মুসলিম উম্মা ঈদের আনন্দে, ঈদের আনন্দে ..
প্রতিটি আলিঙ্গন শিহরিত হউক মানবের সুখপানে ।
বিধাতা ভালবেসেছে, বিধাতা ভালবেসেছে তারে
মানব কল্যাণে জেগেছে যারা আপনারে ভুলে
এই নশ্বর সংসার কোলে !
ঈদের আনন্দক্ষণে বেজে উঠুক সাম্যের সুর
ভেঙ্গে যাক ভেদরেখা,ভেঙ্গে যাক বহুদুর ।
----------------------

বুধবার, মার্চ ২০, ২০১৯

এলো ঈদের খুশি!




                                   -কবি মোঃআমিনুল এহছান মোল্লা
ঈদ! ঈদ! এলো ঈদ! আনন্দ জাগিয়াছে;
নব যৌবনে ক্ষমা প্রার্থনা,সাম্যের সুর গাহিয়াছে!

জিলহজ মাসের দশ তারিখে উম্মাহ উঠিল জেগে;
নামাজ পড়িতে ছোট-বড় সবি উঠিল রবির আগে!

ঈদের খুশী নব নব রূপে জাগিল প্রেমের পতি;
হিংসা বিদ্বেষ সব ভুলিয়া হাসিল হৃদয় বাতি!

কি মহিমা বিলিয়ে গেল মুসলিম জাতির পিতা!
ইব্রাহীম পুত্রের শির হইয়াছে আত্মশুদ্ধীর ত্রাতা।

নবীর মন্ত্রে দানিতে দীক্ষা আসিছে কোরবানী
চল রে মুসলিম!জাগিয়ে হৃদে ত্যাগের বাণী শুনি-

পশু মেরে ঐ রিপু দমিয়ে- মুসলমান হইয়াছি
তাঁর খুশীতে রাগ অনুরাগ আজ ভুলেগিয়াছি!

মনের গহিনে পশুত্ব বলয় চক্রধারীরে টানি;
ঈদের খুশীতে দেখিতে পারি আত্মার কোরবাণী!

রাগ অনুরাগ যতই থাকুক,খুশীতে দোলা লাগে,
মুমিন মুমিন হাত ধরিয়া ছুটিছে মাঠে আগে।

ধনী -গরীব  দলে দলে ঈদের খুশীর দিনে
নামাজ শেষে কোলাকোলি করিবে সরল প্রাণে ।

খুশীতে খুশীতে চলিছে মুমিন করিবে কোরবাণী;
আবাল-বৃদ্ধ বাদশা ফকির আত্মত্যাগের ধ্বনি।

দ্বীন-দুঃখীনির চোখে মুখে  ফুটিছে সুখের হাসি;
তাইতো মনে আনন্দ আজ এলো ঈদের খুশি!

-------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...