Showing posts with label মুজিব বর্ষ. Show all posts
Showing posts with label মুজিব বর্ষ. Show all posts

Tuesday, August 15, 2023

সিংহের গর্জ্ন সম

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫--২০২৩ ইং

*************************

শেখ মুজিবের বজ্র কণ্ঠ দুরন্ত সাহসী !

সিংহের গর্জ্ন সম তরঙ্গ উচ্ছ্বসি ।

 

যুদ্ধের ঢেউ তুলেছিল তব হৃদয় পরশি

দলে দলে বীর বাঙালি মুক্তি যুদ্ধে আসি।

বুক উঁচিয়ে গেয়েছিল

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ।

 

একটি অঙ্গুলির নির্দেশে, একটি কবিতার চরনে

বীর বাঙালি গর্জে উঠেছিল দূর্গে দূর্গে সমর রণে।

লক্ষ শহীদের রক্তের মর্ম্- মূলে

শেখ মুজিব ফুটেছিল লাল সবুজের ফুলে ফুলে।

 

তবু প্রাণ কাঁদে, তবু স্থির গর্বে বসি,

কবিতা লিখি, রক্তে রক্তে পেয়েছি যে শশী !

সে আলোয় তোমাকে দেখি চির উজ্জ্বলে

ঘোর অন্ধারেও তুমি লাল-সবুজে ঝলঝলে!!

 

ঘাতকেরা নিত্য পরাজিত তোমার চরণে-

সেই রক্তের দাগ এখনো দৃঢ় বন্ধনে

তোমারই সন্ধানে— অপলক নয়নে

মুক্তি যুদ্ধে পাওয়া লাল-সবুজের নিশানে।

----------------------------------

Saturday, August 15, 2020

বাঙ্গালীর স্বপ্নকে ‍তুমি

----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

বাঙ্গালীর স্বপ্নকে তুমি রাত্রিদিন এমনভাবে লালন করেছিলে

মনে হচ্ছে এই চেতনার গভীরতা দেখে তারা অধিক চিন্তিত

শলা-পরামর্শে ব্যস্ত,বুলেট কামানের চেয়েও বেশি ভীত

তোমার দেশপ্রেম নিয়ে;তোমার জয় বাংলা শ্লোগান নিয়ে

 

এই চেতনার চেয়ে বেশি শক্তিধর কোন পারমানবিক বোমা নেই,নেই কোন প্রেমের ডালপালা

তাই তারা সর্বদা শঙ্কিত তোমার বীরত্ব দেখে,তোমার বজ্র কন্ঠ শুনে

তারা জানে তুমি যদি একবার গর্জে উঠো ঘুর্ণি তুফানের মতো

বঙ্গ বুকে উড়বেই একটি পতাকা,স্বাধীন পতাকা-

চেতনার গভীরে আঁকবেই লাল-সবুজের রক্ত টিপ

শত্রুর বাঙ্কারে রক্তশ্মাত গঙ্গা বয়ে দিবে মুক্তি যুদ্ধের প্লাবনে প্লাবনে

বিশ্ববুকে উড়বেই বাঙ্গালীর  বিজয় কেতন! অনায়াসে রচিত হবে

অমর কবিতা-

                    বঙ্গ বন্ধুর বাংলাদেশ

                    জয় বাংলার বাংলাদেশ

                    মুক্তি যুদ্ধের বাংলাদেশ!

                     লাল সবুজের বাংলাদেশ

তাই রাত্রিদিন তারা তোমাকে ঘিরে ছক এঁকেছে,তুমি বুঝনি কিংবা

শোষিত বঞ্চিতের প্রেমে বিভোরছিলে অবিরত

যখন তখন তুমি মুক্তির প্রশ্নে চড়াও হয়েছো শত্রুর বিপক্ষে,করেছো প্রবল আক্রমন

মাতা নত করোনি মৃত্যেুর উপত্যাকয়,

আজ সেই বাঙ্গালীই এক রক্তাক্ত কবর রচনা করেছে তোমার স্বপ্নের বুকে

রচনা করেছে এক ঘৃণিত ইতিহাস-১৫ ই আগষ্ট,১৯৭৫ ইং

জিন্দাবাদ কি জানতো এই চেতনার ভেতরেই এক স্থপতির মৃত্যু লুকায়িত

আছে ?

 

বাঙ্গালীর স্বপ্নকে ‍তুমি আজন্ম লালন করেছিলে – এ বুকে!

মনে হচ্ছে এই চেতনার গভীরতা দেখে তারা অধিক চিন্তিত

শলা-পরামর্শে ব্যস্ত,বুলেট কামানের চেয়েও বেশি ভীত

তোমার দেশপ্রেম নিয়ে;তোমার জয় বাংলা শ্লোগান নিয়ে

তারা তোমার স্বপ্নের ভিতরে জ্যোতিময় মুক্তি

দেখেছিলো বাঙ্গালীর।

-------------------------১৫-০৮-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজী

Monday, August 10, 2020

স্থপতির সমাধি

 ------------------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

রক্ত দিয়েই তুমি স্বাধীনতা দিবে বলে

বার বার গর্জে উঠেছিলে বঞ্চিত বাঙ্গালীর পক্ষে,শ্লোগানে শ্লোগানে কম্পিত করেছিলে পিছঢালা রাজপথ!

দিয়েছিলে অকোতভয় হুঙ্কার বিদ্রোহীদের সমরে

মৃত্যুকে আলিঙ্গন করে বজ্র কন্ঠে ঘোষনা দিয়েছিলে বাংলার স্বাধীনতা

বিশ্বকে জানিয়েছিলে লক্ষ জনতার উত্তালে

এবারের সংগ্রাম , মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম স্বাধীতার সংগ্রাম।.

 

রক্ত দিয়েই তুমি স্বাধীনতা দিবে বলে

প্রতিদিন মৃত্যুকে আলিঙ্গন করছিলে

ফাঁসির মঞ্চে দাঁড়েছিলে সাড়ে সাত কোটি বাঙ্গালীর  পক্ষে!

জীবনকে বাঁজি রেখেই,

তুমি এঁকেছিলে মুক্তিযুদ্ধের পতাকা ত্রিশ লক্ষ শহীদের রাঙা কালিতে

সাজিয়েছিলে দুই লক্ষ মা বোনের ইজ্জতের আঁচলে

রূপসী বাংলাদেশ! স্বাধীন বাংলাদেশ!!

 

মুক্তি যোদ্ধাদের স্পন্দিত লোহিত কণিকা দিয়ে তুমি এঁকেছিলে

সবুজের কপালে রাঙা টিপ!

 

ওই লাল-সবুজ নিশানা এখনো আকাশে উড়ে

চোখ দু’টো চেয়ে থাকে অপলক!

কি এক বিজয়ের গর্ব্ বুকে নিয়ে ফিরে যাই ঘরে!

পেয়েছি স্বাধীনতার নব সূর্য্ ; তবু প্রাণ গোধূলিময়।

হন্য  হয়ে খুঁজি তোমারে  প্রতিটি প্রভাতের সূর্য্দয়

যে শুন্যতা সারাটি বুকে- বুকের পরে বুকে যন্ত্রনাময়—

 

একটি পতাকা পেয়েছি, একটি স্বাধীনতা পেয়েছি

পেয়েছি বঙ্গ বন্ধু- শেখ মুজিবর রহমান-

তবু রক্ত চোষে নিয়েছি বুলেটের আঘাতে আঘাতে-

যে মাটির প্রেমে গর্জে উঠেছিলো বার বার- সে মাটিতেই

বুলেটের আঘাতে আঘাতে গড়েছি স্থপতির সমাধি!!

১৫ আগষ্ট,১৯৭৫ ইং

সারা বিশ্ব দেখলো এক নিখুঁত নিটোল স্ট্র্যাটেজী!

-----------------------------------------------১০-১০-২০২০ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Wednesday, March 11, 2020

স্থপতি শেখ মুজিবর রহমান


আজ হতে শত বর্ষ্ আগে তুমি জন্মেছিলে হে মুজিব!
১৭ ই মার্চ্ টঙ্গীপাড়ায় তুমি জ্বলেছিলে বিপ্লবী প্রদীপ।

তুমি গর্জেছিলে বজ্র হুঙ্কারে! তুমি সে একজন
হাজার বছরের শ্রেষ্ঠ্ বাঙ্গালী, বঞ্চিত জনতার প্রাণ।
শোষিত সাড়ে সাত কোটি বাঙ্গালীর উঁচু গর্দান।
তুমি সেই শেখ মুজিব! তুমি সেই অনিবার্ণ্!

তুমি বীর দর্পে উঠেছো ফাঁসির মঞ্চে, তুমি গর্জেছো জনতার পক্ষে
তুমি রচিছ মুক্তির কবিতা,
তুমি গর্জেছো বজ্র কণ্ঠে,
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম।

তোমার হুঙ্কারে ভুলে যেত ভীরু চিন্তার হিজিবিজি
শোষিত বঞ্চিত জনতা রোজি!
দূর্গে দূর্গে গেয়ে গেছে বিপ্লবের জয় বাংলা ধ্বনি
তুমি সেই সুরকার, তুমি সেই গীতিকার
তুমি সেই অমর কবি ,তুমি সেই কাব্য্ সম্ভার
লাল সবুজের বিজয় কেতন- স্থপতি শেখ মুজিবর রহমান!

দিক-দিগন্তে তুমি তুলেছিলে ঝড়, দিয়েছিলে ডাক
সেই শুনে বাঙ্গালীরা মুক্তি যুদ্ধে ছুটিছে লাখে লাখ।
----------০৯-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




Thursday, January 30, 2020

মুজিব বর্ষ্



শত বর্ষে দাঁড়িয়ে ব্যাথাতুর শিহরণে,
হে শেখ মুজিবর রহমান! তোমারে পড়িছে মনে;
১৯২০ সালের ১৭ ই মার্চ্ বঞ্চিত বাঙ্গালির দুঃখে
তুমি জন্মেছিলে শত বর্ষ্ আগে টঙ্গী পাড়ার বুকে ।

শত বর্ষে দাঁড়িয়ে লাল সবুজ পতাকার গর্জনে
তোমারে পড়িছে মনে
স্মৃতির পাতা খুলে
তোমারে খোঁজে ফিরি সেইসব আবডালে
যেথায় গর্জে উঠেছিলে ৭ ই মার্চ্ লক্ষ্ জনতার মঞ্চে একা
বজ্র কণ্ঠে রচেছিলে ৭ কোটি বাঙ্গালীর হৃদয়ে লেখা
কালজয়ী অমর কবিতা
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।

বুক উঁচিয়ে গর্জেছিলে রক্তক্ষ্য়ী মিছিলে মিছিলে
হুঙ্কার দিয়েছিলে শত্রুর বিরুদ্ধে নিখিলে নিখিলে
ভয় করোনি জেল জুলুম হুলিয়া
মৃত্যেুকে জয় করেছিলে ফাঁসির মঞ্চে উঠিয়া
২৫ শে মার্চ্! তুমি বলেছিলে বিনিদ্র বাঙ্গালীরে
প্রস্তুত হতে এক যুদ্ধের সমরে ।

তুমি রচেছিলে মুক্তি যুদ্ধের মহাকাব্য্-২৬ শে মার্চ্, ১৯৭১ ইং
তুমি লিখেছিলে
ত্রিশ লক্ষ্ শহীদের রাঙা কবিতা
ইজ্জত হারা মায়ের সবুজ্  আচলে তুমি এঁকেছিলে
বিজয়ের লাল সূর্য্ ১৬ ডিসেম্বর,১৯৭১ ইং
স্বাধীন বাংলাদেশ!! মুক্ত বাংলাদেশ!!
তুমি গেয়েছিলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।।


শত বর্ষে দাঁড়িয়ে তোমারে পাইবো না আমি
শুনিব আমি সেই বজ্র ধ্বনি স্বাধীন বঙ্গ ভূমি!
তুমি থাকিবে জনতার শিরে উপশিরে জয়বাংলা সুরে
ওহে ১৫ ই আগষ্ট,১৯৭৫ ইং হারাতে পারেনি তোমারে
তুমি জাগি আছো নব উদ্যেমে নব প্রাণে চেতনার গভীরে।

যতদিন থাকিবে লাল সবুজের পতাকা বঙ্গ বুকেতে
তুমি জাগি উঠবেই জনতার প্রাণে প্রতিটি প্রভাতে।
এক শতকে হইবে না শেষ-” মুজিব বর্ষ্ ”।
বার বার আসিবেই ফিরে মহা নায়কের দৃশ্য্।
------------------------------------------৩০-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।