বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬

কুসুম কুসুম বিরোধী দল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*********************************


কুসুম কুসুম বিরোধী দল, ওরে ও গাফেল ভাই,
হক ও ইনসাফের এই লড়াইয়ে আপসের ঠাঁই নাই!


আধেক তোরা রইলি ঘরে,
আধেক রাজপথে,
হক আদায়ের জিহাদ কি হয় দ্বিধার ঐ রথে?
জুলুম-শাহীর তখত্-তাউস
কাঁপাতে যদি চাস,
খোদায়ী শক্তিতে বক্ষে জ্বেলে দে রে বিশ্বাস!
কুসুম কুসুম বিরোধী দল, ওরে ও গাফেল ভাই।


মজলুমের এই ক্রন্দন আর
জনতার এই আহ্,
শির উঁচিয়ে লড়তে তোদের দেয় না কি উৎসাহ্?
আমজনতার আমানতের
করিস না খেয়ানত,
হক কথাটি বলতে গেলেই আসবে খোদার মদদ।
হক ও ইনসাফের এই লড়াইয়ে আপসের ঠাঁই নাই!


বুকের ভেতর বাঘের হুংকার, মুখে নরম বুলি,
এমন করে ভাঙবে না তো জালিমের ঐ গুলি!
নজরুল গায়—ভেঙে ফেল্ আজ
ভয়ের যত দেয়াল,
হক প্রতিষ্ঠার এই সমরে রাখিস খোদাকে খেয়াল।
কুসুম কুসুম বিরোধী দল, ওরে ও গাফেল ভাই,
হক ও ইনসাফের এই লড়াইয়ে আপসের ঠাঁই নাই!

----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...