সোমবার, সেপ্টেম্বর ০৭, ২০২৬

ছিঁড়ে ফেল্ ঐ জুলুমের তাজ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************
জাগো রে ,ওরে ও সুপ্ত জাহান!
রণ-দামামা বাজে রে বাজ!
ভেঙে ফেল্ আজ ভীরুর বিলাস,
ছিঁড়ে ফেল্ ঐ জুলুমের তাজ!

আকাশে উড়িছে তৌহীদি নিশান,
শোন রে আরশের মহ আহ্বান—
‘
আদলের’ তলোয়ার হাতে নে রে আজ,
সাজরে মুজাহিদ সাজ!

জাগো রে ওরে ও সুপ্ত জাহান!
রণ-দামামা বাজে রে বাজ!


যারা কেড়ে খায় ক্ষুধিত মজুর-কৃষকের রক্ত-ঘাম,
ভুলাবে কি আল-কোরআনের সাম্যের নাম?
নারীর মিরাস আর এতিমের হক—
লুটে যে পামর, হোক তার ধিক্!

মিথ্যার দুর্গে হেনে আঘাত,
আনো ইনসাফের নব পয়গাম!

জাগো রে ওরে ও সুপ্ত জাহান!
রণ-দামামা বাজে রে বাজ!


ভয় নাই তোর, ভয় নাই আর!
সাথে আছেন রব্বুল আলামীন!
লা-শরীক আল্লাহর বান্দা যে জন,
মৃত্যু-ভয়ে কি কাঁদে তার মন?

ওরে ও গাফেল, খোল্ রে আঁখি,
শোন শোন ঐ নাকাড়া বাজে!
বিজয়ী গাজীর বেশে চল্ রে মুমিন,
শামিল হ রণ-মাঝে!

জাগো রে, ওরে ও সুপ্ত জাহান!
রণ-দামামা বাজে রে বাজ!
ভেঙে ফেল্ আজ ভীরুর বিলাস,
ছিঁড়ে ফেল্ ঐ জুলুমের তাজ!

------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...