কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************
ওরে
ও মন-মুসাফির, চল রে
মদিনায়,
যেথায়
ঝরে
নূরের বারি খোদার করুণায়।
আশেকী
তোর
দিল-পিয়ালা
ভরবে
রে
আজ
জিকর-উজালা,
আশেক-আঁখির অশ্রু-নদী সেই
চরণে
ধায়।
ওরে
ও মন-মুসাফির, চল
রে
মদিনায়।
সেথায়
আছেন
আহমদ-মুজতবা মোর শাহে-দোজাহান,
যাঁর
দরূদে
আরশ-কুরসি গায় রে
সামা-গান।
গুলবাগিচার বুলবুলি আজ
পড়ল
রে
তাঁর
নামের
তাজ,
খুশবয়ে তাঁর
মাতাল
হাওয়া
আরশ
পানে
যায়।
ওরে
ও মন-মুসাফির, চল
রে
মদিনায়।
দিল-রুববা মোর কামলীওয়ালা, ওফাত-রাতের চাঁদ,
ভাঙল
রে
তাঁর
ইশকে-খোদার নিখিল-ধরা-ফাঁদ।
পাপী-তাপীর গুনাহ-খাতা
মুছতে
এলেন
দ্বীনের দাতা,
রহমতেরি মেঘ
জমেছে
রওজা-পাকেরই গায়।
ওরে
ও মন-মুসাফির, চল
রে
মদিনায়।
মুমিনের এই
ক্বলব-কাঙাল চায় রে শাফায়াত,
জাগাও
মনে
খওফে-খোদা, দাও রে হেদায়াত।
নবীজি মোর
পারের
তরী,
ধরব
তাঁর
ওই
চরণ
ধরি,
বান্দা-নেওয়াজ রব্বানা মোর শেষ আশা
পুরায়।
ওরে
ও মন-মুসাফির, চল
রে
মদিনায়।
---------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন