রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

অত্যাচারী শাসকের পরিণাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

 

বল্ জালিম,
বল্ রে অত্যাচারী শাসক, বল্
কোথায় রে তোর রাজ-সিংহাসন?
    
কোথায় রাজ-মুকুট?
আজকে রে তোর জুলুম-শাহী
    
ধুলোয় লুটোপুটি!

খোদার ধরায় খোদা সেজে করলি রে তুই ত্রাস?
আজকে দেখিস রে জালিম
    
তোর নিজেরও সর্বনাশ!
আজকে রে তোর জুলুম-শাহী ধুলোয় লুটোপুটি!

ভুলে গেলি তুই ফেরআуনের
    
সেই লোহিত সাগরের লোনা জল?
ভেসে গেল তার মহাশক্তি, দম্ভ আর
    
নীল দরিয়ার অতল তল!

মরণ-বেলায় চেঁচায় পাপিষ্ঠ
    
তওবা কবুল হলো না আর,
লাশটি তাহার পচেনি আজও
    
সাক্ষী যুগের তরে রে বর্বর!
কোথায় রে তোর রাজ-সিংহাসন?

পাথর কেটে সামুদ জাতি
    
ভেবেছিল রবে অমর,
আদ জাতি তার শক্তির জোরে
    
কাঁপাতো রে থরথর!

হানলো খোদা ঝড়ের চাবুক
    
উড়লো ধূলির মতো রে ছার,
কারুনের সেই ধন-দৌলত আজ মাটিতে প্রোথিত
    
নাই নিস্তার!
আজকে রে তোর জুলুম-শাহী ধুলোয় লুটোপুটি!

 

শোন্ রে মূঢ়, শোন্ রে পামর
    
রবের পাকড়াও অতি কঠোর!
সীমা লঙ্ঘনকারীর দর্প করবেন আল্লাহ চূর্ণ-বিচূর্ণ
    
ভাঙবে তোর ঘোর!

    রুদ্ধ কান্নার হাহাকার
আরশ কাঁপায়, রুখবে তোরে
    
কোন সে জুলফিকার?

কোথায় রে তোর রাজ-সিংহাসন?
কোথায় রাজ-মুকুট?
আজকে রে তোর জুলুম-শাহী
    
ধুলোয় লুটোপুটি!

আজকে দেখিস রে জালিম,
    
তোর নিজেরও সর্বনাশ!
তোর নিজেরও সর্বনাশ
    
তোর নিজেরও সর্বনাশ!

-------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন