কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৩-২৩ ইং।
*************************************
একটা বিশ্বাস হতে এত দুর পথ চলা..
এত আঘাত এত অপমান !
কখনো প্রভাতে, কখনো দ্বিপ্রহরে
কিংবা রাত্রির নির্জনে পথ হেটেছি
পথ চলেছি
পূর্ণিমার আলো দেখবো বলে বিনিদ্র
থেকেছি
এখনো অন্ধকার কাটেনি !
পথে পথে সাপ বিচ্ছু ভয়ঙ্কর রক্ত
চক্ষু !
তবু একটা বিশ্বাস হতে
গোধূলি
বেলার রাঙা ঠোঁট চেয়েছি
রাত্রির স্নিগ্ধ পূর্ণিমা চেয়েছি-
ভূমধ্যসাগরের সফেদ সফেন চেয়েছি
আর পেয়েছি পাঞ্জেরীহীন উত্তাল
ঘূর্ণি ঝড় !
শুধু একটা বিশ্বাস হতে এত দুর
পথ চলা..
এত আঘাত এত অপমান !
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।