কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-০৩-২৩ ইং।
*************************************
বখাটে মূর্খেরা অবশেষে সমাজপতি নামে,
গর্জে উঠেছে রক্ত চুক্ষে নগরে ও গ্রামে।
ওদের সিন্ডিকেট এখন জীবন্ত মিছিল,
প্রত্যহ হুমকি দমকি দিয়ে যায় নিখিল।
পাড়া মহল্লায় সিন্ডিকেটের বিপুল সমারহ,
প্রতিবাদীর প্রতিবাদে নেই কোন আগ্রহ।
অবিচার জূলুম বেঁধেছে বাসা জীবনের পাশে,
চৌদিকে বিষাক্ত ছোবল প্রবল দীর্ঘশ্বাসে।
ভদ্রদেরর মর্যাদা ক্রমে হচ্ছে আবরনহীন ,
নিঃশব্দে ঘোষনা করে সমাজের দুর্দিন।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।