কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৪-০৩-২৩ ইং।
*************************************
সারা দুনিয়াকে বলে যাব, বজ্র কন্ঠে বলে যাব,
কথা রাখনি, কথা রাখনি
বলেছিলে কাউকে ভালবাসবে না, কাউকে হৃদয় দিবে না
আজ সেই তুমি আগ্নেয়গিরির লাভায়
পুড়ে পুড়ে নিঃশেষ হচ্ছ !
যেখানে প্রাণ নেই সেখানে বুঁনেছো ভালবাসার বীজ !!
আজ তুমি অশ্রু জলে—
প্রেমের উত্তাপ দিচ্ছ অসীম সাগরে-
এখানে পাঞ্জেরী নেই, এখানে নোঙ্গর নেই
আছে কিছু ঘূর্ণি ঝড় ! আছে কিছু ছলনার তরঙ্গ
এ ভুল শোধরাবে কি করে ?
তবু বলি- প্রেম এক শুভ্র বাগান, হৃদয়ের সুগন্ধী !
শুধু তুমি বুঝলে না—
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।