কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১০-০৩-২৩ ইং।
*******************************
নৌকার পাল তুলে ছুট হে ঘুর্ণি
তুফান !
নোঙ্গর কর হে তরী উত্তাল কলতান
।
সম্মুখে দুর্গ্ম-গিরি আঁকা বাঁকা
জলরাশি
আঁধার রাত্রি হে কান্ডারী, হে
পাঞ্জেরী
জ্বালাও যুদ্ধের শশী ! চালাও তরবারি
ওই দেখ মুজিবের তর্জনী ! ওই শুন
বজ্র ধ্বনি !
চল হে চল যুদ্ধ রণে এখনি-
মুক্তির পতাকা উড়াও বিজয়ের তরঙ্গে ভাসি
জয় বাংলা- জয় বঙ্গ বন্ধু যুদ্ধের
সুর-বাঁশি।
নৌকার পাল তুলে ছুট হে ঘুর্ণি
তুফান !
নোঙ্গর কর হে তরী উত্তাল কলতান
।
যুদ্ধের পর যুদ্ধ শেষে
লাল-সবুজের বুকে পতাকা উড়াও হেসে।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।