কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-০৩-২৩ ইং।
*************************************
কেমন আছি ? কে খবর নেয় বল ?
এক অহংকারের পর্দা লেগেআছে প্রাণে !
আমি আর কতটুকু পারি ভাঙতে, তবু
একমুঠো জোনাকীর আলো নিয়ে
রাত্রির পথ চলেছি হেটে, চৌদিকে ম্যাজিক অন্ধকার !
বার বার হোঁচট খেয়েছি, রক্তাক্ত হয়েছি তবু চলেছি
গন্তব্য কত দুর ! জানি না,
একমুঠো জোনাকীর আলোয় পথ চিনেছি
শুধু খুঁজে পাইনি তোমাকে--
এক একটা মুহূর্ত্ হয়ে যাচ্ছে বড় যন্ত্রনার
জীবন মঞ্চে চেয়েছিলাম ওই আলোর মশাল !
কে উঠাবে জয়ধ্বনি !
যেখানে তুমি নেই ! যেখানে তুমি নেই !
সেখানে অন্ধাকার এভাবেই আসে--
কেমন আছি ? কে খবর নেয় বল ?
এক অহংকারের পর্দা লেগেআছে প্রাণে !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।