বৃহস্পতিবার, মার্চ ০৯, ২০২৩

এইসব কারা অতিথি ?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৯-০৩-২৩ ইং।

*******************************

এইসব কারা অতিথি এই মৃত্তিকাসনে?

মঞ্চে মঞ্চে বসে দু’হাত উড়ায় গগনে !

অর্থের চরণে পদধূলিত যোগ্যতা-সম্মান

এখন হয়না অতিথি জ্ঞানী-গুনিজন।

মূর্খ্-অজ্ঞ , বাহুবল উত্তাল চঞ্চল

আমরাও ছুটি অর্থের মোহে দলবল।

এইসব কারা অতিথি শিক্ষা প্রতিষ্ঠান ?

ওরা কি উপমা আগামীর সন্তান ?

শুধুই অর্থ্ দিবে বলে

ওদেরকে অথিতি করি সোনামণিদের স্কুলে।

একবার ভাবুনতো,

সোনামণিরা শিখছেটা কি এইসব আয়োজনে ?

এই মঞ্চ কোন তামাশার মঞ্চ নয়- প্রয়োজনে

তাকে অতিথি কর, যে কিনা গুন –জ্ঞানে

সাধু জন স্কুল কলেজ প্রাঙ্গনে-

এইসব কারা অতিথি এই মৃত্তিকাসনে?

মঞ্চে মঞ্চে বসে দু’হাত উড়ায় গগনে !

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...