কে তোমারে স্বপ্ন দেখাল ওরে বাঙালি ?
কে তোমারে দিল প্রাণ দ্বার খুলি
?
কে তোমারে জোগাইছে মুক্তির নিশান
?
কে তোমারে শুনাইয়াছে স্মার্ট্
বাংলাদেশের গান ?
আমি তারপানে ছুটে যাই দিনরাত ভরি
স্থপতির পথ ধরি
স্বপ্নীল আনন্দমঞ্জরী
এখনো লক্ষ শহীদের রক্ত বহে বারোমাস
এখনো বসন্ত বিদায়ের বিষণ্ন নিশ্বাস
তবু নব দিবালোকে, ক্লান্ত চোখে
যে তোমারে শুনাইয়াছে গান ভূ-লোকে
আমি তার সারথী উৎফুল্ল প্রাণ
আমি তার স্মার্ট্ যোদ্ধা বিপ্লবের
উদ্যান।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।