নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
৩০-০8-২০২৩ ইং।
*******************
তাকালেই মনে হয় যেন
পূর্ণিমার চাঁদ !
অঝোর ধারায় বয়ে আসে
সিগ্ন্ধ রাত ।
ঠিক যেন জানালার পাশে
কেউ এসে, চুপি চুপি এসে
পুলকি জোয়ার তুলে দিবস-
রজনী
অপলক চেয়ে দেখি শুভ্রতার
চাহনী।
ভালবাসার পরশে হারায়ে যাই
দিগন্ত পেরিয়ে
কোন স্বপ্নের খুঁজে, অযূত
অভিলাষে
তোমারই উতরোল গহিনে চির
উল্লাসে-
তুমি আর আমি অনুপম বন্ধনে
প্রেমের ঝড় তুলি প্রাণ
হতে প্রাণে।
--------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।