মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৩-০৪-২৩ ইং।
********************************
মানুষেরা মনুষ্যত্ত্ব বিলিয়ে এ
কোন অভিসারে,
নিজেকে প্রকাশ করে নিবিড় অন্ধকারে !
যেখানে নেই কোন মানবতার আলো- প্রেম
সেখানেই ছদ্মবেশী শুভ্রতার ধরাধাম-
চারিদিকে ক্ষমতা আর অর্থের পূজারী,
এ কোন অচেনা এল সভ্যতার বাড়ী
?
সব লুটে পুটে গেল আঙিনাতে তারি
সমাজে অসভ্যতার রক্তাক্ত তরবারি
!
এই তুফান এই তিমিরে
কে থামাবে বল আপন অভিসারে ?
একটাতো দিপালী চাই
তুমি কি আসবে এগিয়ে ভাই ?
এ কোন অচেনা এল সভত্যার নীড়ে ?
এ জগৎ আলো চায় নিবিড় অন্ধকারে।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।