শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩

কেউ স্বীকৃতি দিল না

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৪-০৪-২৩ ইং।

***********************************

এত অভিমান ! এত ভাঙাভাঙি

এত লুকচুরি ! এত ছোপ ছোপ রক্তকণা

কাকে দেখাবো ? কে বুঝবে এ যন্ত্রণা ?

হৃদয়ের পরতে পরতে টুকরো টুকরো কাঁচ

ক্ষত বিক্ষত শিরা – উপশিরা

ভালবাসার বর্ণ্- শব্দগুলো আটকে গেছে আলপিনে

বলো ? আমি মুক্ত হব কি করে ?

এত জুড়ে আওয়াজ দিলাম, কেউ শুনল না

চুরাবালিতে মুখ লুকালো

যেমন ঝিনুকের ভেতরে মুক্তা খুঁজে লোকে

বুকের নিভৃত কোণে স্থাপস্ত্য শৈলী আঁকে শিল্পী

ঠিক তেমনই আমিও—

কিন্তু কেউ স্বীকৃতি দিল না, আমিও প্রেমের স্থপতি।

-----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...