বুধবার, এপ্রিল ২৬, ২০২৩

ফুলের মালা নিয়ে বসে আছি

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-০৪-২৩ ইং।

********************************

এক স্বপ্নীল বিজয়ের উৎসব মাঝে,

ফুলের মালা নিয়ে বসে আছি  নির্জ্ন বিরাজে !

কত শত জনতা দাঁড়ায়ে দূর হতে তাই শুনে

ফুলের মালা হাতে তরুণ বসন্ত ফাল্গুনে

এ অন্তরে পুলকি উঠে, শুনি সেই সুর

যে গান গাও তুমি দ্বিগুন সুমধুর!

যে উৎসবে জনতার প্রাণ মধুময় হয়ে উঠে

সে স্রোতে তুমি নৌকা বেয়ে যাও ছুটে—

জনতার দুর্দিনে- সেই প্রেমাতুর তানে

তুমি খোঁজে নেও হৃদয়ের পার্শ্ব-পানে।

তাইতো জনতা পথ চেয়ে রয়েছে দাঁড়ায়ে

তুমি এসো ,

বিজয়ী বেশে মানবিক হাত বাড়ায়ে।

ফুলের মালা নিয়ে বসে আছি হে জনতার কবি !

গলায় পড়াব তোমায় ভালবাসার প্রেমচ্ছবি।

----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...