শনিবার, এপ্রিল ০৮, ২০২৩

রুচির দুর্ভিক্ষ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৮-০৪-২৩ ইং।

***********************************

কোথায় যে রুচির দেশ সব সভ্যতার আলো !

পুরুষ ঢংগে নারী চলে বেজায় রোদে কালো ।

পথে ঘাটে নগ্ন রুচির অবাদ আয়োজন,

আজকের সমাজ বলে তারে বড় প্রয়োজন।

নারী- পুরুষ ভেদ নেই চলন ঢংগে মিল,

অসুর ডানায় রুচিগুলো উড়ে হৃদয় দিল।

দুর্ভিক্ষ এসেছে ভাই রুচির রঙ্গ শালায়,

মানুষ রূপে অমানুষ ভাই ছুটছে নশ্বর ধরায়।

উচিৎ কথা বললে পরে নেংটি ইঁচুর নাচে

কুরুচি আজকে ভাই  বিশ্ব সমাজ বেঁচে

কালোকে সাদা বলে, সাদা জিনিস কালো

এই হল রুচির সজ্ঞা মানব প্রাণের লগো।

চারিদিকে কুরুচি কে যায় বলে ?

রুচির দুর্ভিক্ষে মানব সমাজ চলে ।

কোথায় যে রুচির দেশ সব সভ্যতার আলো !

পুরুষ ঢংগে নারী চলে বেজায় রোদে কালো ।

-------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...