বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩

তবু হয়নি সাধ পূর্ণ্


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০৪-২৩ ইং।

********************************

মুক্তি যুদ্ধের সংগীতে,নিবেদিত হৃদয়খানি,

তবু হয়নি সাধ পূর্ণ্, ‍তুলিয়া পতাকাখানি !!

বিস্মিত হইয়া যাই নেতাদের নেতৃত্ব দেখিয়া !

লাগামহীন অশ্বের মতো চলিছে লুট করিয়া।

ছদ্মবেশী ওগো, আমাদের নেতা নেত্রী !

স্বাধিকার প্রশ্নে চির অন্ধ দিবা-রাত্রী।

ঠিক যেন প্রাণহীন মূর্তিমতী হয়ে

সম্মুখে দাঁড়িয়ে আছে নেতা রূপ লয়ে।

অতুল্য বাকপটু ! ঊষার গলিত স্বর্ণে

কতক কাব্য রচনা করিয়া যায় কনকবর্ণে।

তখন মনে হয় স্বর্গ্ হইতে মর্তভূমি

এতো সাধু আর কেউ নেই- এমন নেতা তুমি।

---------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...