নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৬-০৪-২৩ ইং।
********************************
শুধু তোমার দিকে লক্ষ জনতার ভালবাসা,
যেদিকে যাই সেদিকে শুনি আশা- ভরসা।
তুমিই শুধু বঞ্চিত জনতার গহিন ভাষা
আজ ফুটেছে ফুল পূর্ণ্ প্রেমজ্যোতি,
তবে কি তুমি বন্ধু ? নাহি কর করো ক্ষতি !
চির সত্যের পথে তুমি সেই জনতার কবি,
আজ জনতা জেনেগেছে তাদের প্রেমচ্ছবি !
কোথায় তুমি শিখেছিলে এই প্রেমগান ?
বিপুল উৎসবে মেতেছে জনতার এ প্রাণ।
তুমি এসো হে, তুমি এসো হে কবি
আঁধার গগণে উঠ হে জনতার রবি।
শুধু তোমার দিকে লক্ষ জনতার শ্লোগান,
তুমি এসো হে বিপ্লবী বেশে যুদ্ধের ময়দান।
---------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।