নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৪-২৩ ইং।
********************************
নব যৌবনখানি, বসন্তবাতাসে,
শেখ হাসিনার শক্তি হয়ে সুগন্ধ নিশ্বাসে।
নৌকার মাঝি হয়ে পূর্ণিমা রাতে,
আঁধার গগণে জ্বলিছ উদয় প্রাতে।
দিয়েছ শুভ্রতা শত বিরহের প্রাণ,
অন্তরে গেয়েছ তুমি বঙ্গ বন্ধুর গান।
জয় বাংলা বলেছ তুমি যুদ্ধের উদ্যান
গ্রামের মেঠো পথে ব্যাকুল হয়ে,
জনতাকে নিয়েছ বুকে আলোছায়া হয়ে।
হয়েছ মানবিক পাড়ায় পাড়ায়,
জন নেত্রীর বার্তা ছড়ায়—
তাইতো আসন্ন দিবালোকে
তোমায় চাই দেখি রাজমুকুটে ভূ-লোকে।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।