শুক্রবার, এপ্রিল ০৭, ২০২৩

তবু কেউ একজন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৭-০৪-২৩ ইং।

***********************************

মানুষেরা বুঝতো যদি মানুষের হৃদয়

ক্ষতবিক্ষত কতোখানি,

অঝরো ঝর্ণার মতো ফেলত অশ্রু জল !

অন্যের কষ্ট আপন কষ্ট মানি

ভালবাসতো অবিরত প্রসন্ন প্রাণ ।

সংকির্ণ্ প্রাণেরা বুঝতো যদি

ভালবাসার দুর্ভিক্ষ কত যন্ত্রণার -কত ব্যদনার

এত কষ্ট  দিত না , চলে যেত না এতদুর !

কঠিন হৃদয়ে উঠতো বেজে

শুভ্র প্রেমের অমৃত সুর ।

পাষানী হৃদয়েরা কখনো দেখত যদি

হৃদয়ের ক্ষত বিক্ষত দাগ-

তবে ফেলত অঝোরে অশ্রুধারা

ভুলে যেত হৃদয়ে সঞ্চিত সব রাগ-অনুরাগ।

তবু কেউ বুঝল না, বুঝতে চাইল না

এ হৃদয়ের কষ্ট কত !

তবু কেউ একজন ছিনিয়ে নিয়ে গেছে এ প্রাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...