নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৩-০৫-২৩ ইং।
********************************
শুভ জন্মদিন হে বঞ্চিত জনতার সাথী !
নব আলোয় উদিত তুমি অন্ধকার রাতি।
যে সেবার ভ্রতে পূর্ণি আলোয় ঝিলিমিলি,
সে প্রেমের আলাপন করো নিরিবিলি।
তাই জন সূর্য্ জেগেছে নিশি আর নাই বাকী,
নব চাঁদ উঠিছে অস্ত আকাশ-
তোমারে অন্তরে রাখি ।
শুভ জন্মদিনে থেকো না তন্দ্রায় ঢুল ঢুল !
ওই ডাকিছে উদয় রবি প্রভাতের নব ফুল।
চারিধার দস্যু ডাকাতের নিঃশ্বাস লাগে !
যদি না থাকো অন্ধকার শিয়রে জেগে
কে দেখাবে পথ, কে হবে মুক্তির স্বপনচারী ?
তুমি যে জনবন্ধু-
গ্রাম বাংলার মেঠো পথে তরুলতা সারি সারি!
রেখেছি এই প্রাণে আঁখির পল্লব –কম্পনে
শুভ জন্মদিনের শুভেচ্ছা তোমায়
দৃঢ় উদ্দ্যামে এগিয়ে যাও নব বিজয়ের গানে।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।