নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
২২-০৫-২০২৩ ইং।
****************
ঠিক যেন পূর্ণিমার আলো চারিদিকে
তুমি এলেই চাঁদ মনে হয় চোখে
মুখে।
শুভ্র দাঁতের ঝলকে
কাজল কালো চোখের পলকে
এত অপরূপা কখনো দেখেনি কেউ,
এত সুহাসিনী তুমি !এত রাঙা
ঠোঁটের ঢেউ
বিষ্ময়ে চেয়ে দেখি কত সব কলরব!
অন্তর দোলে যায়-
স্পর্শ্ করে যায় শরীরের ভাঁজে
ভাঁজে সব।
কি এক কবিতা লিখেছো তুমি!
রক্তে রক্তে আঁকা ভালবাসার
পটভূমি।
ঠিক যেন পূর্ণিমার আলো তুমি
তুমি এলেই জেগে উঠে অন্ধকার
প্রাণ ভূমি।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।