শনিবার, মে ০৬, ২০২৩

আমি যোদ্ধা হতে এসেছি

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৬-০৫-২৩ ইং।

********************************

এতো অন্তরায় ! এতো শত্রু ! এতো বেঈমান !

এতো বিশ্বাস ঘাতক, এতো মোহের প্রাণ !

তবু জয় করতে এসেছি,গাইতে এসেছি ‍মুক্তির গান

স্বপ্ন দেখাতে এসেছি স্মার্ট্ বাংলাদেশের উদ্যান।

যতই ওরা দল বেঁধে থাকুক!

আমি মুক্তির লক্ষে চির অটুটু ।

আমি করি না ভয় ওইসব দস্যু ডাকাতের দল

আমি নই হীনবল, আমি মুক্তি যুদ্ধের দল।

আমি নিপাত করতে এসেছি দুর্ণীতিবাজ- চাঁদাবাজ,

আমি শত্রু ধ্বংসের কামান

আমি গণ মুক্তির শ্লোগান,

আমি জয় বাংলার প্রাণ, আমি মুজিবের উত্তরসূরী

আমি বঞ্চিত জনতার প্রহরী,

তুমুল ঘূর্ণি তুফানের আলোক পাঞ্জেরী।

করি না ভয় ওইসব দুষ্ট- দানবের হুঙ্কার !

আমি যোদ্ধা হতে এসেছি স্মার্ট্ বাংলার।

----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...