নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
২৩-০৫-২০২৩ ইং।
****************
-------------------------------------
মুক্তা ঝরানো সেই হাসিটার দিকে
তাকাতেই,
কি এক কম্পন অনুভব করি নিমিষেই !
তড়িৎ গতিতে ছুটে যায়
শিরে-উপশিরে,
রক্ত কণাগুলো চমকিত হয় খুব গভীরে-
আমি খুঁজে নেই সেইসব কষ্ট রাশি
থেকে
আমার সেই তুমিকে-
যে তুমি ফুটে উঠ ফুল হয়ে থরে থরে
আমার এ দীর্ঘ্শ্বাসে—
কিছু না বলেও বলে যাও অনেক কিছু
!
শুধু আমার জন্য যে ফুল হও তুমি
যে গান গাও তুমি দিবাযামি-
আমি সে পদ্মখানিকে আগলে রাখি এ
বুকে !
যতই ভুলে যাও ভুলতে পারবে না
হৃদয়ের ঝড় !
ভালবাসার অতুল্য ক্ষমতা চির মুক্তির
।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।