নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৫-০৫-২৩ ইং।
********************************
জানি পূর্ণতা্ পাবে না তবু চেয়ে থাকি,
তবু রোমান্টিক হই তবু অন্তরে রাখি ।
হয়তো ভালবেসে ফেলেছি,
হয়তো খুব করে শিয়রে রেখেছি।
নয়তো কেন এত ব্যকুলতা, এত শিহরণ !
এতো উত্তেজনার অগ্রাসন –
দেখলেই মনে হয় খুব কাছের কেউ একজন
ইচ্ছে করে কত কিছু করি আয়োজন
এতো দূরত্ব ! এতো ব্যবধান !
তবু তুমি শয়ন-স্বপন- সারাক্ষণ !!
ওই চোখ দু’টো, ওই রাঙা ঠোঁট ওই উথরোল নদী!
হয়তো ডাকে নিরবধি
জানি পূর্ণতা্ পাবে না তবু যদি---
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।