নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৬-০৫-২৩ ইং।
********************************
সুস্থ - সবল করে দাও হে মহান,
তোমার তরে করি ফরিয়াদ ওগো দয়াবান
।
বিপুল রহমে গাও তুমি গোলামের গান,
সেই পানে চেয়ে আছি আল্লাহ মেহেরবান।
তুমি ছাড়া কে আছে বল সুস্থতা করে
দান ?
ক্ষমা চাই হে, ক্ষমা চাই হে করুণাময়,
অযূত নেয়ামত করো দান নশ্বরময়।
হে প্রভূ ,করো না কভূ অভিমান
!
যত পাপী তাপী গুনাহগার- এ উদ্যান।
খুলে দাও, খুলে দাও রহমের হাত,
সুস্থ সবল দেহ প্রাণ দাও উদয় প্রভাত
।
সেই পানে চেয়ে আছি আল্লাহ মেহেরবান।
তুমি ছাড়া কে আছে বল সুস্থতা করে
দান ?
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।