নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
২১-০৫-২০২৩ ইং।
******************
আল্লাহ’র করুণা চাও হে এই
বসুন্ধরে,
মুক্তির মালিক তিনি রহমের
নাম ধরে।
এই সব বিপদ- আপদ, বিরহ-
বেদনা
পরীক্ষা ছাড়া নহে কিছু এই
নশ্বরে
শুধু গোলাম তুমি বুঝ না-
দু”হাত তুলে ক্ষমা চাও
মালিকের দরবারে,
ছবরে পরিপূর্ণ্ করো এ
প্রাণ নত শিরে ।
মু্ক্তি আসবে ফিরে চমকিত
বার্তা হয়ে,
তুমি উঠবে জেগে বিপুল ঝলক
দিয়ে
এই অশান্ত পৃথিবীর মাঝে
যুদ্ধ- বিগ্রহ, রোগ- শোক
বিজয়ে
আবার হাসবে ভঙ্গুর প্রাণ নব
সাজে।
তোমার স্রষ্টা বড় দয়াময়-
করুণাময় !
তার রহমে দেখবে তুমি নব
সূর্য্দয় ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।