নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তাংঃ
২২-০৫-২০২৩ ইং।
****************
প্রাণে প্রাণে যৌবনের যে
পুস্পদল,
রূপ লাবণ্যের মহা যে
আয়োজন,
অতুল্য তরঙ্গের যে
শস্যক্ষেত্রতল।
যে গৌরব সৌরভ ছড়ায়ে শাখে
শাখে
এ পৃথিবীর আঁখি অপলক চেয়ে
দেখে !
সেখানে তুমি রূপের
মহারাণী !
অযূত প্রাণে শত
কামনা-বাসনার ধরনী।
কিন্তু তুমি কখনো কি
ভেবেছো ?
এ তুমি নহে তোমার তরঙ্গে
তরঙ্গে
ভালবেসেছে বলেই উল্লসিত
রঙ্গে
প্রেম আছে বলেই সুধাগন্ধে মধুবিন্দুভারে
তুমি এতো সুন্দর- সূরভী !
উৎসসম
শত প্রাণের স্বপ্নীল কূল !!
উদ্বেল উদ্দাম মুক্ত
উদার
তুমি এক প্রেমের ফুল।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।