নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১২-০৫-২৩ ইং।
********************************
আজিকার নেতা প্রতিশ্রুতি দেয় অনিমেষ!
বিজয়ের পরে কেহ নাহি আসে অবশেষ।
ভোট এলেই হুজুগের এই দেশে-
কত যে নেতা সাজে আশে-পাশে।
এমন দরদী আর কেহ নাই, এমনই করে
নাচে
মার্কারে ভোট দিলেই যেন জনতা বাঁচে
!
ভোট দিলেই পরে
ভুলে যায় , চলে যায় দূরে-বহুদূরে
!
প্রতিশ্রুতি দেওয়া সেই সুর আর
নাহি বাজে
নাহি আসে নেতা জনতার কোন কাজে।
ভোটার সবে হুজুগের বাঙালি-
মার্কা পেলেই ভুলে যায় আপমানগুলি।
সৎ যোগ্য এখানে বড় কাঙাল
ভোটার হয়েছি, হতে পারিনি চেতনার
বাঙাল।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।