বুধবার, মে ২৪, ২০২৩

যদি না দেখি

আমি যে অপলক চেয়ে আছি

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৪-০৫-২০২৩ ইং।

****************

এ শুন্যতা খুঁজে ফিরে তোমাকে,

বিপুল কম্পন উঠে প্রাণে,যেখানে তুমি নেই

সেখানে আমি বড় বেশী অন্ধকার !

মনে হয় যেন বেদনার অনলে জ্বলছি,নিয়ত জ্বলছি

প্রতিক্ষণ নিমগ্ন হয়ে তোমাকেই খুঁজি

এদিক -সেদিক খুঁজি

যদি না দেখি,

ব্যাকুল হয়ে উঠি এক শুন্যতার কোলাহলে।

যেখানে তুমি আমার মৌরীফুল

যেখানে তুমি আমার হৃদয় কবি!

সেখানেই এঁকেছি  তোমার উজ্জ্বল ছবি !

তুমি এসো, প্রতিদিন এসো ডানা মেলে

আমি যে অপলক চেয়ে আছি—

----------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...