মঙ্গলবার, মে ২৩, ২০২৩

তুমি এসে আলো দিও

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৫-২০২৩ ইং।

****************

তুমি এসে আলো দিও লোডশেডিং হোক,

ঘোর অন্ধকারে খুঁজে ফিরে আমার এ চোখ ।

এ অন্তরে জ্বলুক তোমার ওই পূর্ণি আলো

যে আলোকে বিপুল ভালবাসি শর্তহীন !

তোমার শুন্যতা অনুভব করি লোডশেডিং হলে

আর তুমি সম্মুখে এলেই

তরিৎ তরঙ্গে জ্বলে উঠে হৃদয়ের বাতি !

শিরা-উপশিরাগুলি চঞ্চল হয়ে উঠে

বীর দর্পে ঝাঁপিয়ে পড়ি যুদ্ধের ময়দানে

সমস্ত অস্থি মজ্জায় বিপুল অনুপ্রেরণা জাগে

মনে হয় তুমি আমি একই আত্মায়

অভিন্ন স্পন্দন—

যদি কখনো লোডশেডিং হয়, তুমি এসে

প্রেমের শিখা জ্বলে দিও---

-------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...