শনিবার, মে ২৭, ২০২৩

জনতার ঝড়


 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০৫-২৩ ইং।

******************************

জন যু্দ্ধের ঝড় বয়ে যাচ্ছে চারিধার !

জুলম হুলিয়া রক্ত চক্ষু পরোয়া করে না আর।

ওইসব ষড়যন্ত্র - কালো রক্তের বান,

ঐক্যবদ্ধ জনতা করে দিচ্ছে খানখান।

জনতার মিছিলে হয়েছে বিপুল সমাহার,

ফিরে আসবেই গণতন্ত্রের অধিকার।

ভয় করি নাকো আর !

জনতার রায়ে গগনে উঠবেই উজ্জ্বল রোদ্দুর।

এই জুলুম অত্যাচার-

স্বৈরতন্ত্রের দম্ভ অহংকার

এবার পালাবে, পালাবে দূর- বহুদূর !

জনতার ঝড় বয়ে যাচ্ছে উদ্দাম উচ্ছ্বাসে

আজ মুক্তির দিন গোনা প্রবল উল্লাসে।

বিজয় ধ্বনি উঠেছে শ্লোগানে শ্লোগানে

এসো হে ,তুমি এসো হে এই মিছিলের জয়গানে--

জন যু্দ্ধের ঝড় বয়ে যাচ্ছে চারিধার !

জুলম হুলিয়া রক্ত চক্ষু ভয় করি নাকে আর।

---------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...